Wednesday, January 2, 2019

সিডনিতে নেই ইশান্ত, অশ্বিনকে নিয়েও ধোঁয়াশা

সিডনি: হাতছানি দিচ্ছে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। সেই লক্ষ্যে নিদেনপক্ষে ড্র করলেই চলবে সিডনিতে। তবে ড্র নয়, শেষ টেস্টে অজিদের হারিয়েই ইতিহাস লিখতে চায় বিরাটের ভারত। বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগেরদিন সকালে সিডনি টেস্টের জন্য ১৩ জনের প্রাথমিক দল ঘোষণা করল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দেশে ফেরায় রোহিতের না থাকার বিষয়টি নিশ্চিত ছিল আগেই। উল্লেখযোগ্যভাবে সিডনি টেস্টের দল থেকে বাদ পড়লেন ইশান্ত শর্মা। শেষ টেস্টেও অনিশ্চিত অশ্বিন।

সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে বর্ডার-গাভাস্কর ট্রফি ইতিমধ্যেই দখলে রেখেছে বিরাটব্রিগেড। এখন অপেক্ষা অজিদের ডেরায় প্রথমবার সিরিজ জয়ের। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেরদিন পর্যন্ত সিডনি টেস্টেও অনিশ্চিত রবিচন্দ্রন অশ্বিন। ফিটনেস টেস্টে ব্যর্থ হওয়ায় সিডনি টেস্টেও দলে নেই অশ্বিন। প্রথমে এমনটা জানানো হলেও পরে এই দক্ষিণী স্পিনারকে রেখেই ১৩ জনের প্রাথমিক দল ঘোষণা করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে একাদশে তাঁর অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করা হবে বৃহস্পতিবার সকালেই।

পাশাপাশি উল্লেখযগ্যভাবে সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন ল্যাঙ্কি পেসার ইশান্ত শর্মা। পাঁজরে চোট থাকা সত্ত্বেও কিছুটা ঝুঁকি নিয়েই তাঁকে খেলানো হয় মেলবোর্নে। তবে অন্তিম টেস্টে প্রাথমিক দলে নাম নেই এই দিল্লি পেসারের। পরিবর্তে ১৩ জনের প্রাথমিক দলে এলেন উমেশ যাদব।

সদ্যোজাত কন্যা ও স্ত্রীয়ের পাশে থাকতে অস্ট্রেলিয়া ছেড়ে দেশে ফিরে গিয়েছেন রোহিত শর্মা। তাই সিডনি টেস্টে রোহিতের পরিবর্তে অশ্বিনকে দলে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। তাই বছরের প্রথমদিন যখন দলের বাকি ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন সেলিব্রেশনে, তখন ফিট করে তুলতে নেটে একা নিজেকে সময় দেন অশ্বিন। কিন্তু ম্যাচের আগেরদিন সকালেও ১০০ শতাংশ ফিট সার্টিফিকেট না পাওয়ায় ঝুলে রইল সিডনিতে তাঁর প্রথম একাদশে থাকার বিষয়টি।

রোহিত দেশে ফিরে যাওয়ায় মেলবোর্নে ঐতিহাসিক টেস্ট জয়ের কম্বিনেশন ভাঙতেই হৎ এসসিজি-তে। তাই সিডনি টেস্টের প্রাথমিক দলে ঠাঁই পেলেন কুলদীপ যাদব। ফিরলেন লোকেশ রাহুলও। ম্যাচের আগেরদিন অশ্বিনের অনিশ্চিত থাকার বিষয়ে দলনায়ক বিরাট জানান, ‘দলের জন্য অশ্বিন ভীষণ গুরুত্বপূর্ণ সেবিষয়ে কোনও সন্দেহ নেই। পাঁচদিনের ক্রিকেটে ও দলের জন্য অপরিহার্য। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা চাই ও ১০০ শতাংশ সুস্থ হয়েই দলে ফিরুক।’

উল্লেখ্য অ্যাডিলেডে ভারতের প্রথম টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অশ্বিন। দুই ইনিংস মিলিয়ে মাত্র পাঁচ উইকেট পেলেও প্রথম ইনিংসে অজিদের ভাঙন শুরু হয় অশ্বিনের হাত ধরেই। এরপরই অ্যাবডোমেনাল স্ট্রেনের কারণে পরের দুই টেস্টে মাঠে নামা হয়নি এই রিস্ট স্পিনারের। এখন দেখার, সব বাধা পেরিয়ে রোহিতের বদলি হিসেবে এসসিজি-তে কামব্যাক করতে পারেন কিনা অশ্বিন।

অশ্বিন অনিশ্চিত হয়ে পড়ায় সিডনিতে ভারতের প্রথম একাদশ নিয়েও রয়ে গেল ধোঁয়াশা। অশ্বিন নিতান্তই খেলতে না পারলে রোহিতের বদলি হিসেবে সিরিজে প্রথমবার মাঠে নামার সুযোগ থেকে যাচ্ছে কুলদীপের। সেক্ষেত্রে বিহারীকে মিডল-অর্ডারে ঠেলে দিয়ে ময়াঙ্কের সঙ্গে ওপেনে ফের দেখা যেতে পারে রাহুলকে।

একনজরে সিডনি টেস্টের জন্য ঘোষিত ১৩ জনের প্রাথমিক দল:
বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, আর অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব।

The post সিডনিতে নেই ইশান্ত, অশ্বিনকে নিয়েও ধোঁয়াশা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Atv4RI

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez