Sunday, December 2, 2018

চিনকে পাল্টা দিতে মায়ানমারকে HAL Kiran জেট দিচ্ছে ভারত

নয়াদিল্লি: মায়ানমারে চিনের বাড়তে থাকা প্রভাবকে পাল্টা দিতে এবার ভারত মায়ানমারকে ৬টি কিরণ জেট ট্রেনার দেওয়া সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে৷ ইতিমধ্যেই এই বিষয়ে সরকারের শীর্ষ কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন৷

এদিকে, জানা গিয়েছে, পশ্চিম রাখাইন, Kyaukphyu-এ বন্দরের জন্য মায়ানমারের সঙ্গে কথা বলেছে চিন৷

প্রসঙ্গত, ভারত এবং মায়ানমারের মধ্যে সামরিক যোগাযোগ দৃঢ়৷ ভারতকে অনেকক্ষেত্রে সামরিক সাহায্যও করেছে মায়ানমার সেনা৷

পড়ুন: First Break: আগামী জি-২০ সম্মেলন হবে ভারতে, ঘোষণা মোদীর

সূত্র অনুযায়ী, ভারতীয় বায়ুসেনার একটি দলকে মায়ানমারে দুবছরের জন্য মোতায়েন করা হবে, তারা মায়ানমারের পাইলটদের এই জেট ট্রেনিং দেবেন৷ এর আগে, আফগানিস্তানকে Mi25 হেলিকপ্টার দিয়েছিল ভারত৷

এই কিরণ হল দুই সিটের ইন্টারমিডিয়েট জেট ট্রেনার৷ যা তৈরি করেছে হিন্দুস্তান এয়ারোনটিকস লিমিটেড এবং এটি ভারতীয় বায়ুসেনা পাইলটদের ইন্টারমিডিয়েট লেভেলের ট্রেনিং দেওয়ার জন্য ব্যবহার করে থাকেন৷

The post চিনকে পাল্টা দিতে মায়ানমারকে HAL Kiran জেট দিচ্ছে ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PcsWCv

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez