নয়াদিল্লি: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো মানহানির নোটিসে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় পরিষ্কার জানিয়ে দেন, ‘আমি চোরদের ভয় পায় না, প্রত্যেকেই জানে পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করছে৷ আমি ক্ষমা চাইব না, আর খুব তাড়াতাড়িই এরা সবাই জেলে যাবে৷’ সংবাদ সংস্থা এএনআইকে একথা বলেন তিনি৷

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে আইনি নোটিস পাঠান বলে জানা যায়৷ বিষমদ কাণ্ডে নদিয়ার শান্তিপুরে বুধবার এই বিজেপি নেতা বলেন, সরকারী মদ বিক্রির টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যায় এবং অবৈধভাবে মদ বিক্রির টাকা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে৷

বিষমদ খাওয়ায় যাদের প্রাণ গিয়েছে তাদের পরিবারের দায় রাজ্য সরকারকেই নিতে হবে বলে জানান বিজয়বর্গীয়৷ এদিকে বিজেপি নেতার এহেন মন্তব্যের জন্য তাকে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার নোটিস পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

ইংরেজি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নদিয়াতে উপস্থিত হয়ে বিজেপি নেতা বলেছিলেন, প্রদেশে দুটি সরকার চলছে, মমতাজির সরকার এবং অভিষেকজির সরকার৷ … বিষমদ কাণ্ডে নিহতদের দায় তাদেরকেই নিতে হবে৷ আর শান্তিপুরে বিজেপি নেতার এই মন্তব্যের পরেই তাকে মানহানির নোটিস পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রবিবার সেই নোটিসের বিরুদ্ধে তোপ দেগে বিজয়বর্গীয় বলেন, তিনি চোরদের ভয় পান না৷
The post ‘আমি চোরদের ভয় পাই না’, মমতার ভাইপোকে হুঙ্কার বিজেপি নেতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zAU2OK
No comments:
Post a Comment