Sunday, December 2, 2018

পড়ুয়াদের সালাম আলেকুম বলতে বাধ্য করায় শোকজ নোটিশ শিক্ষককে

লখনউ: ক্লাসে আসলে তাঁকে ‘সালাম আলেকুম’ বলে অভিবাদন করতে হবে৷ পড়ুয়াদের এমন ফতোয়া দেওয়ায় অভিযুক্ত উর্দু শিক্ষককে শোকজ নোটিশ ধরাল স্কুল কর্তৃপক্ষ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের হারদই জেলার৷

হারদই জেলার সানডিলা শহরের একটি সরকার পোষিত স্কুলের শিক্ষক ইশতিয়াক খান৷ অভিযোগ, তিনি ক্লাসের ছাত্র-ছাত্রীদের সালাক আলেকুম বলে অভিবাদন করতে বাধ্য করেছেন৷ অভিযুক্ত শিক্ষকের এহেন আচরণের খবর সামনে আসে শনিবার৷ ওই দিন পড়ুয়াদের অভিভাবকদের একাংশ এই নিয়ে অভিযোগ জানাতে স্কুলে ছুটে আছেন৷ এক অভিভাবক জানান, তিনি ছেলের মুখে শুনেছেন ওই শিক্ষক সুপ্রভাতের বদলে ছাত্র-ছাত্রীদের সালাক আলেকুম বলে অভিবাদন করতে বাধ্য করেন৷

বিষয়টি হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্যদের কানে যেতেই তারা একটি প্রতিনিধি দল স্কুলে পাঠায়৷ এরপর তারা বিষয়টি জেলা স্কুল কর্তৃপক্ষের নজরে আনেন৷ যার পরিপ্রেক্ষিতে জেলা স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত উর্দু শিক্ষককে এমন কাজের কারণ দর্শাতে শোকজ নোটিশ পাঠিয়েছে৷ সেই সঙ্গে জানানো হয়েছে এমন আচরণের সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাঁর বিরুদ্ধে নেমে আসতে পারে শাস্তির খাঁড়া৷

বজরং দলের এক সদস্য সংবাদমাধ্যমকে জানান, ভাইঝির কাছ থেকে বিষয়টি তিনি জানতে পারেন৷ তারপরই স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করে তাঁকে বিষয়টি জানান৷ ওই শিক্ষক পড়ুয়াদের সালাক আলেকুম বলতে বাধ্য করতে পারেন না৷ প্রচ্ছন্ন হুমকির সুরেই তিনি জানান,এরকম ঘটনা ভবিষ্যতে ঘটলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷

The post পড়ুয়াদের সালাম আলেকুম বলতে বাধ্য করায় শোকজ নোটিশ শিক্ষককে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zF8KUO

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez