Monday, December 3, 2018

সোমবার থেকে ধর্মঘট শুরু BSNL কর্মীদের

নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হয়ে যাচ্ছে বিএসএনএলের ধর্মঘট। অনির্দিষ্টকালীন ধর্মঘটের জন্য আগেই প্রস্তাব দিয়েছিলেন এই টেলিকম সংস্থার কর্মীরা। জানা গিয়েছে আগামী ১০ তারিখ পর্যন্ত জারি থাকবে সেই ধমর্ঘট। ব্যহত হতে পারে পরিষেবা।

রবিবার টেলিকম মন্ত্রকের সচিব অরুণা সুন্দররাজনের সঙ্গে দেখা করেছেন বিএসএনএলের কর্মীরা। সেখানেই তাঁরা তাঁদের দাবি-দাওয়ার কথা জানিয়েছেন। 4G স্পেকট্রাম , পেনশন সহ একাধিক বিষয়ে সেসব দাবি জানানো হয়েছে।

বিএসএনেলের আর্থিক দুরবস্থার জন্যে রিলায়েন্স জিওকেই দায়ী করছেন কর্মীরা। শুধু তাই নয়, বিএসএনএল কর্মী সংগঠনগুলির অভিযোগ সরকার অন্য সংস্থাগুলির তুলনায় মুকেশ আম্বানির কোম্পানিকে সুবিধা দিচ্ছে। আর সেই কারণেই বিএসএনএল-কে ফোর-জি পরিষেবার জন্য কেন্দ্র স্পেকট্রাম বণ্টন করেনি। এরই প্রতিবাদে এদিন থেকে শুরু হচ্ছে ধর্মঘট। ফলে বিএসএনএল পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আর এজন্যে সংগঠনের তরফে গ্রাহকদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে ইউনিয়নগুলি।

অন্যদিকে এই বিষয়ে বিএসএনএলের কর্মী সংগঠনগুলির তরফে একটি যৌথ বিবৃতি দিয়েছে। যেখানে বলা হয়েছে, ‘এখন দেশের টেলিকম শিল্প সামগ্রিকভাবে প্রবল সঙ্কটে। এর সব কিছুই হয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও-র প্রিডেটরি প্রাইসিং (দাম অত্যন্ত কম রেখে প্রতিযোগীদের লড়াই থেকে সরিয়ে দেওয়ার কৌশল)-এর জন্য। জিও-র গেমপ্ল্যানই হল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল সহ সমস্ত প্রতিযোগীদের বাজার থেকে মুছে ফেলা।’

শুধু তাই নয়, রিলায়েন্স জিও’এর প্রচুর টাকা। আর সেই ক্ষমতা বলে একেবারে খরচের থেকেও কম দামে গ্রাহকদের পরিষেবা দিচ্ছে বলে অভিযোগ অল ইউনিয়নস্ অ্যান্ড অ্যাসোসিয়েশনস্ অফ বিএসএনএল (এইউএবি)-এর। আর এর ফলে এয়ারসেল, টাটা টেলি সার্ভিসেস, আরকম ও টেলেনর মোবাইল ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছে। এইউএবি-র বক্তব্য, সমস্ত প্রতিযোগীদের বাজার থেকে মুছে ফেলার পর জিও চড়া দরে কল ও ডেটার মাসুল বাড়াবে।

বিএসএনএলের বিবৃতিতে বলা হয়েছে, ‘রিলায়েন্স জিল কল ও ডেটার মাসুল চড়া হারে বাড়িয়ে মানুষকে লুঠ করবে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে নরেন্দ্র মোদী সরকার রিলায়েন্স জিও-কে প্রকাশ্যে মাথায় তুলছে।’ আর এই কারণেই ধর্মঘটের রাস্তায় যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই বলেই জানাচ্ছে বিএসএনএলের ইউনিয়নগুলি।

The post সোমবার থেকে ধর্মঘট শুরু BSNL কর্মীদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2U9rhRJ

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez