Monday, December 3, 2018

BREAKING: রথযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে বিজেপি

স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্যে রথযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি৷ আগামি বুধবার মামলার শুনানি হতে চলেছে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে৷

বার বার পুলিশি সহায়তা চেয়েও তা মেলেনি বলে অভিযোগ বিজেপির৷ তাঁদের দাবি কলকাতা পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করার অনুমতি চেয়েও পাওয়া যায়নি৷ রথযাত্রা সম্পর্কিত বিষয় নিয়ে এবং আইনশৃঙ্খলার বিষয়ে চিঠি দিয়েও কোনও রকম সাড়া পাওয়া যায়নি প্রশাসনের পক্ষ থেকে।

আরও পড়ুন : বাংলায় অমিত শাহের রথযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ বিজেপি

তাই রথযাত্রার যাত্রা সুস্থ এবং স্বাভাবিক ভাবেই করা যায়, কোনও বাধার সম্মুখীন যাতে না হতে হয়, সে কারণেই প্রশাসনের দ্বারস্থ হয়ে ছিল রাজ্য বিজেপি৷ কিন্তু বিজেপির প্রতিনিধিদের সাথে দেখা করেনি প্রশাসনিক কর্তারা। তাই রথ যাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

রাজ্য বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় পার্টির থেকে সবুজ সংকেত পেয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি৷ আগামী ৭, ৯ এবং ১৪ ডিসেম্বর যথাক্রমে কোচবিহার, গঙ্গাসাগর এবং তারাপীঠ থেকে রথযাত্রা বার করবে বিজেপি৷ ওই যাত্রার নাম দেওয়া হয়েছে গণতন্ত্র বাঁচাও যাত্রা৷

প্রসঙ্গত, বাংলায় রথযাত্রার ব্যাপারে রাজ্য সরকারকে আলোচনার টেবিলে আনতে পারেনি বিজেপি৷ বেশ কয়েকবার প্রচেষ্টার পরও স্বরাষ্ট্রসচিবের সাক্ষাৎ পাওয়া যায়নি৷ পুলিশ অফিসাররাও নাকি আজকাল ফোন তোলা বন্ধ করে দিয়েছে৷ ডিজি এবং রাজ্যে সমস্থ কমিশনারদের কাছে মানচিত্র সহ চিঠি পৌছে দেওয়া হয়েছে৷ রথে চড়ে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে ঘুরবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ থাকার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷

The post BREAKING: রথযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে বিজেপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ALEveQ

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez