লখনউ: কট্টর হিন্দুত্ববাদীদের চোখ রাঙানি, হুঁশিয়ারি ও রামমন্দির নিয়ে এত হইচইয়ের পর গুগল ম্যাপও সম্ভবত বুঝে গিয়েছে মন্দির অযোধ্যাতে হবে৷ তাই তো গুগল ম্যাপে অযোধ্যার সেই বিতর্কিত জায়গার নাম হয়ে গিয়েছে ‘মন্দির ইহা বানেগা’৷
শনিবারের ঘটনাকে এমনই রসিকতার সঙ্গে ব্যাখ্যা করছেন অযোধ্যাবাসী৷ ঠিক কী ঘটেছে? গুগল ম্যাপে অযোধ্যা রামজন্মভূমি লিখে সার্চ করতেই লোকেশন ইন্ডিকেটরে মন্দির ইহা বানেগা লেখা দেখাচ্ছে৷ এতেই হকচকিয়ে যান সকলে৷ পরে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হওয়ায় গুগল থেকে সেটি সরিয়ে দেওয়া হয়৷ এখন রামজন্মভূমি লিখলে সেই লেখাটি আর আসছে না৷

বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের দাবিতে সোচ্চার কট্টর হিন্দুত্ববাদী নেতারা৷ ‘মন্দির ইহা বানেগা’ স্লোগানটি সেই সব ডানপন্থী সংগঠনের দেওয়া৷ এমন এক সময়ে ঘটনাটি ঘটেছে যখন সামনেই বাবরি মসজিদ ধ্বংসের ২৬ বছর পূর্তি৷ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় ধুলিসাৎ করে দেওয়া হয় আস্ত একটি মসজিদ৷ লক্ষ লক্ষ করসেবক ওই মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের দাবি জানিয়ে মসজিদ ভেঙে ফেলে৷
এই ঘটনার পরই গোটা দেশে শুরু হয় গোষ্ঠী সংঘর্ষ৷ অভিযোগ, মসজিদ ধ্বংসে করসেবকদের মদত জুগিয়েছে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ৷ সেই ঘটনার দুই দশক ফের খবরের শিরোনামে রামমন্দির৷ গেরুয়া শিবিরের নেতারা ইতিমধ্যে অধ্যাদেশ এনে সেখানে রামমন্দির নির্মাণের দাবি জানাতে শুরু করেছেন৷
The post গুগল ম্যাপে অযোধ্যার জায়গায় দেখাচ্ছে ‘মন্দির ইহা বানেগা’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PbaHxr
No comments:
Post a Comment