Sunday, December 2, 2018

পদ্মাপারে ভোট: ভুয়ো ভোটারের তালিকা দিয়ে হিরো আলম বাতিল

ঢাকাঃ মিউজিক ভিডিওতে বিচিত্র অঙ্গভঙ্গী আর স্ক্রিনে ঘুসি মেরে প্রতিপক্ষকে ঘায়েল করতে জুড়ি নেই ল্যাকপেকে সিং হিরো আলমের। তবে ভোটের বাজারে প্রথম রাউন্ডেই নক আউট হয়ে গেলেন তিনি। বেআইনি প্রক্রিয়ায় মনোনয়ন পত্র জমা দেওয়ার কারণে বাংলাদেশ নির্বাচন কমিশন কেটে দিল প্রার্থী হিরো আলমের নাম।
প্রার্থী হতে চেয়ে তুমুল আলোড়ন তুলেছিল এই হিরো।

প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদের জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন হিরো আলম। মনোনয়ন না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে বগুড়া-৪ নম্বর আসনে মনোনয়নপত্র জমা দেন। এই জনপ্রিয় হিরোর নাম আশরাফুল ইসলাম। মিউজিক ভিডিওর সুবাদে তিনি হিরো আলম খ্যাতি পেয়েছেন।

আরও পড়ুনঃ পদ্মাপারে ভোট: ‘অশ্লীল নায়িকা’র যৌবন ছটায় জ্বলছে বিএনপি

বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, ‘কেউ স্বতন্ত্র (নির্দল) প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে। তবে হিরো আলম ভোটারদের স্বাক্ষরসংবলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করে দেখা গেছে, তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন।’

এরপরেই হিরো আলমের মনোনয়ন বাতিল করা হয়। হিরো আলমের নির্বাচনী অভিজ্ঞতা এটিই প্রথম নয়। এর আগে স্থানীয় নির্বাচনে অংশ নেন এই মডেল। ইউটিউবে বিচিত্র অভিনয়, গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন হিরো আলম।

The post পদ্মাপারে ভোট: ভুয়ো ভোটারের তালিকা দিয়ে হিরো আলম বাতিল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zFdJVD

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez