Sunday, December 2, 2018

দাপিয়ে বেড়াচ্ছে নদী মাফিয়া, ভূমিকাহীন পুলিশ প্রশাসন

স্টাফ রিপোর্টার, মালদহ: জমি মাফিয়াদের পর নদী মাফিয়াদের তাণ্ডব এবার মালদহ জেলায়। তোলা না দেওয়ায় নদী মাফিয়াদের হাতে আক্রান্ত মৎস্যজীবী। থানায় অভিযোগ জানালে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। ফলে দৈনন্দিন আতঙ্কে দিন কাটছে জেলেদের। ঘটনাটি মালদহর মোথাবাড়ি থানার কালিয়াচক ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চনন্দপুর গঙ্গা ঘাট এলাকায়। ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এলাকার বিধায়ক ও কালিয়াচক দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি।

পঞ্চনন্দপুর এলাকায় প্রায় এক হাজার মৎস্যজীবী রয়েছে। প্রতিদিন গঙ্গাতে রাত দিন উজাড় করে মাছ ধরে তারা। এটাই তাদের একমাত্র রুজি রুটি। তাদের অভিযোগ, বিগত কিছুদিন ধরে এলাকার কিছু নদীতে মাছ ধরতে জাল ফেললেই তাদের কাছ থেকে মোটা টাকা চাইছে নদী মাফিয়ারা। আর তা না দিতে পারলে চলে মারধর৷ এমনকি জাল কেড়ে নেওয়া ও জোরপূর্বক মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ। সব সময় এই নদী মাফিয়ারা হাতে বোমা ও বন্দুক নিয়ে দাপিয়ে বেড়ায়। এমনকি প্রাণনাশের হুমকি দেয় নদী মাফিয়ারা।

বিগত কয়েকদিনে ঝন্টু চৌধুরীও ছাত্তার হোসেন নামে দুই মৎস্যজীবী এদের হাতে আক্রান্ত হয়েছে। ঘটনায় মোথাবাড়ি থানা থেকে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। ফলে প্রকাশ্যেই দাপিয়ে বেড়াচ্ছে নদী মাফিয়ারা। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন মোথাবাড়ি কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন। তিনি বলেন ঘটনাটি জানতে পেরেছি মৎস্যজীবীরা যাতে আর আক্রান্ত না হয় এই নদী মাফিয়াদের হাতে তার জন্য ব্যবস্থা নেব।

কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি টিংকুর রহমান বিশ্বাস বলেন, সমস্ত ঘটনা ওপর মহলে জানিয়েছি দ্রুত যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।

The post দাপিয়ে বেড়াচ্ছে নদী মাফিয়া, ভূমিকাহীন পুলিশ প্রশাসন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Pb9Exf

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez