Sunday, December 2, 2018

রোগীরা এবার পাবে আইনি সহায়তা

স্টাফ রিপোর্টার, মালদহ: সাধারণ মনুষকে হাসপাতালে চিকিৎসার জন্য এসে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়৷ তাদের কথা মাথায় রেখেই গরিব অসহায় মানুষের আইনি সহায়তা প্রদান করতে এবার এগিয়ে এল মালদহ জেলা আদালতের লিগাল সেল৷

শনিবার সন্ধ্যায় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এর উদ্বোধন করেন জেলা মুখ্য ও দায়রা বিচারক উদয় কুমার। হাসপাতালে এসে বিভিন্ন সময় অসহায় মানুষেরা নানারকম হয়রানির শিকার হন। যেমন ডেথ সার্টিফিকেট পাওয়া থেকে শুরু করে বিভিন্ন সরকারি সাহায্য কোথায় গেলে পাওয়া যাবে। এই সব বিষয়ে পরামর্শ দেবে এই আইনি সহায়তা কেন্দ্র। মেডিক্যাল কলেজের ওপিডি বিভাগের গ্রাউন্ড ফ্লোরে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। মালদহ জেলা আদালত থেকে তিন জন কর্মী নিয়োগ করা হয়েছে।

জেলা মুখ্য দায়রা বিচারক উদয় কুমার ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস, বিশিষ্ট আইনজীবী সাধনা দাস সহ বিশিষ্ট জনেরা।

The post রোগীরা এবার পাবে আইনি সহায়তা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2P8HXFv

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez