শ্রীনগর: সকাল আটটা থেকে পঞ্চায়েত নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে জম্মু-কাশ্মীরে৷ বেলা দুটো পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব৷ সকাল থেকেই বুথগুলির বাইরে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে৷ শ্রীনগরের হারওয়ান কেন্দ্র ও উধমপুরের মলহারে চলছে ভোটগ্রহণ৷
একই ছবি ধরা পড়েছে রাজৌরিতেও৷ কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে সকাল থেকে৷ শনিবার এই ষষ্ঠ দফায় ভাগ্য নির্ধারণ করা হচ্ছে ৭১৫৬ জন প্রার্থীর৷ ৪০৬টি সরপঞ্চের পদ ও ২২৭৭টি পঞ্চায়েত সদস্যের পদের জন্য লড়াই হচ্ছে আজ৷ জম্মু কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক শালিন কাবরা জানান, ১১১টি সরপঞ্চ আসন ও ১০৪৮টি পঞ্চায়েত সদস্যের পদে কোনও প্রতিদ্বন্দ্বীতাই হয়নি৷
আরও পড়ুন : ‘রাহুলের কথায় নয়, ইমরান খানের আমন্ত্রণে পাকিস্তান গিয়েছিলাম’
কমিশনের সূত্র অনুযায়ী শনিবার বৈধ ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৯৭ হাজার ৩৯৬ জন৷ মোট ৭৭১টি পোলিং বুথকে অতি স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে৷ এর মধ্যে ৪১০টি কাশ্মীরে ও বাকিগুলি জম্মু ডিভিশনের অন্তর্গত৷
এর আগে পঞ্চম দফার নির্বাচনে গড়ে সত্তর শতাংশের বেশি ভোট পড়েছিল জম্মু কাশ্মীরে৷ কাশ্মীরে ৩৩ শতাংশ ও জম্মুতে প্রায় ৮৫ শতাংশ ভোট পড়েছিল৷ সব মিলিয়ে মোট ৯ দফার ভোটগ্রহণ হবে রাজ্যে৷
The post ষষ্ঠ দফার ভোটগ্রহণ কাশ্মীরে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DWwZkC
No comments:
Post a Comment