Saturday, December 1, 2018

শুটিংয়ে সর্বোচ্চ সম্মান প্রাপ্তি বিন্দ্রার

মিউনিখ: অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে ভারতের হয়ে একমাত্র সোনাজয়ী তথা প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন শুটার অভিনব বিন্দ্রাকে অনন্য সম্মানে ভূষিত করল আইএসএসএফ। ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশনের অ্যাথলিট কমিটির চেয়ারম্যান হিসেবে শুটিংয়ে তাঁর অসামান্য অবদানের জন্য আইএসএসএফ’র সর্বোচ্চ এই সম্মান পেলেন বিন্দ্রা।

আরও পড়ুন: কলকাতা ম্যারাথনের স্টার্ট লাইনে এবার বিশ্বচ্যাম্পিয়ন

শুক্রবার মিউনিখে প্রথম ভারতীয় শুটার হিসেবে আইএসএসএফ’র সর্বোচ্চ সম্মানে সম্মানিত হলেন অলিম্পিকে সোনাজয়ী এই শুটার। স্মারক হিসেবে বছর ছত্রিশের বিন্দ্রাকে ‘ব্লু ক্রস’ অর্পন করা হয় ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশনের তরফ থেকে। আইএসএসএফের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি বিন্দ্রা। টুইটারে অলিম্পিকে সোনাজয়ী শুটার জানান, ‘মিউনিখে আইএসএসএফ’র সর্বোচ্চ ব্লু ক্রস সম্মানে সম্মানিত হতে পেরে ভীষণ ভালোলাগছে।’

আরও পড়ুন: কোচ-ক্যাপ্টেন কাজিয়া তুঙ্গে, পাওয়ারের বিকল্প খুঁজছে বোর্ড

মিউনিখে অনুষ্ঠিত কার্যকরী সমিতির প্রথম সভায় এদিন আইএসএসএফ অ্যাথলিট কমিটির দায়িত্ব বিন্দ্রা তুলে দেন কিংবদন্তি মার্কিন শুটার কিম রোডের হাতে। ২০০৮ বেজিং অলিম্পিকে সোনাজয়ের পর ভারতীয় শুটিংয়ের মান উন্নত করতে উদ্যোগী হন বিন্দ্রা। সেই লক্ষ্যে ২০১০ আইএসএসএফ’র অ্যাথলিট কমিটিতে জায়গা করে নেন দেরাদুনের এই শুটার। এরপর ২০১৪-২০১৮ সময়কালে কমিটির চেয়ারম্যান পদে আসীন হন তিনি।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় বিরাট ধাক্কা, ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এই সময়কালে ক্রমেই বিশ্বব্যাপী শুটিংয়ে রোল মডেল হয়ে ওঠেন বিন্দ্রা। বর্ণময় কেরিয়ার এবং বিশ্বব্যাপী শুটিংয়ে অবদানের জন্য ২০১৬ জানুয়ারীতে ‘প্রেসিডেন্ট বাটন’ এবং একইসঙ্গে ‘ডিপ্লোমা অফ অনার’-এ সম্মানিত হন প্রাক্তন বিশ্বজয়ী এই শুটার।

আরও পড়ুন: ‘মোনালিসার হাসির মতোই ব্যাটিংয়ে নিখুঁত বিরাট’

মিউনিখে অনুষ্ঠিত সাধারণ সভায় বিন্দ্রা ছাড়াও সম্মানিত হন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’র প্রেসিডেন্ট রনিন্দর সিং। পুরস্কার গ্রহণ মঞ্চে মেডেল গলায় সিং জানান, ‘এনআরএআই টিমের তরফ থেকে আমি এই সম্মান গ্রহণ করছি। দেশে শুটিংয়ের মত স্পোর্টসকে এগিয়ে নিয়ে যেতে তাদের অক্লান্ত পরিশ্রম ইতিহাস হয়ে থাকবে। সবসময় পাশে থাকার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে কৃতজ্ঞ আমরা।’

The post শুটিংয়ে সর্বোচ্চ সম্মান প্রাপ্তি বিন্দ্রার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QrRgFi

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez