বুয়েনস আইরেস: জি-২০ সদস্য দেশগুলির কাছে ভারত শুক্রবার সক্রিয় সহযোগিতা চেয়েছে পলাতক অর্থনৈতিক অপরাধীদের ধরার বিষয়ে৷ ওইদিন জি-২০ শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক অর্থ ও কর ব্যবস্থা বিষয়ে দ্বিতীয় অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯ দফা কর্মসূচি পেশ করেন৷
আইনি জটিলতা কাটিয়ে যাতে তাড়াতাড়ি অপরাধীকে দেশে ফেরান যায় তারজন্য দেশগুলি যৌথ ভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করার কথা বলেন৷ এই প্রসঙ্গে,দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্র সংঘের কনভেনশন, ট্রান্স ন্যাশনাল সংগঠিত অপরাধের বিরুদ্ধে রাষ্ট্র সংঘের কনভেনশন-এর নীতিগুলি ঠিক মতো প্রয়োগ এবং এই ব্যাপারে সহযোগিতা করার কথা বলা হয়েছে৷
ভারতের পরামর্শ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স ডেকে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ দেওয়া এবং নজর দেওয়া আন্তর্জাতিক সহযোগিতার ব্যাপারে যাতে সময় মতো তথ্যের আদান প্রদান হতে পারে৷ এক্ষেত্রে ভারত চাইছে সকলে মিলিয়ে একটা কমন প্ল্যাট ফর্ম তৈরি করে নিজেদের অভিজ্ঞতা আদান প্রদান করুক৷
The post পলাতক অর্থনৈতিক অপরাধীদের ধরতে মোদীর ৯দফা কর্মসূচি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Qqnr85
No comments:
Post a Comment