Saturday, December 29, 2018

৬টি রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বেচার প্রস্তুতি

নয়াদিল্লি: বর্তমান পরিস্থিতিতে বাজারে ৬টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বাজারে প্রথম শেয়ার ছাড়ার(আইপিও) সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটির বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই শেয়ার ছাড়া সংক্রান্ত ( যেমন দিনক্ষণ, তার পরিমাণ বা দাম ইত্যাদি) কোনও তথ্য দেননি তিনি। এই যে ছ’টি সংস্থার আইপিও হবে, তাদের মধ্যে তিনটিই মিনিরত্ন সংস্থা।

এই ছয় সংস্থার তালিকায় রয়েছে , টেলিকমিউনিকেশনস কনসালট্যান্টস, রেলটেল কর্পোরেশন, ন্যাশনাল সিডস কর্পোরেশন, টিএইচডিসি ইন্ডিয়া, ওয়াটার অ্যান্ড পাওয়ার কলসালট্যান্সি সার্ভিসেস এবং এফসিআই আরাভালি জিপসাম অ্যান্ড মিনারেলস আছে। তাছাড়া দ্বিতীয় বার শেয়ার ছাড়া হবে আর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা কুদ্রেমুখ আয়রন ওর কোম্পানি।

চলতি আর্থিক বছরে রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বেচে ৮০ হাজার কোটি টাকা ঘরে তোলার লক্ষ্য ছিল কেন্দ্র। সেখানে ইতিমধ্যে বিলগ্নিকরণের মাধ্যমে রাজকোষে ঢুকেছে ৩৪,১৪২.৩৫ কোটি। অর্থাৎ অর্থবর্ষের প্রথম নয় মাসে লক্ষ্যের অর্ধেকও পেরোয়নি। আগের আর্থিক বছরে যা লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল।

The post ৬টি রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বেচার প্রস্তুতি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RqsNQY

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez