মেলবোর্ন: ভারতের জয়ে কাঁটা হয়ে দাঁড়ালেন কামিন্স৷ বল হাতে ভারতীয় ইনিংসে ধস নামানোর পর ব্যাট হাতে ভারতের জয় বিলম্বিত করলেন অজি পেসার৷ বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন শেষ হল বিরাটদের জয় থেকে দু’ কদম দূরে৷ অর্খাৎ এমসিজি-তে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের ফয়সালা হবে রবিবার৷ ৩৯৯ রান তাড়া করতে নেমে চুতর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮ উইকেট ২৫৮৷
ব্যাট হাতে প্যাট কামিন্স অপ্রত্যাশিত লড়াই শনিবার ভারতের জয় রুখে দেয়৷ ৬১ রানে অপরাজিত থেকে দিনের শেষে ড্রেসিংরুমে ফেরা অজি পেসার মুখে স্বভাবতই চওড়া হাসি৷ টেস্ট কেরিয়ারে প্রথমবার ব্যাট হাতে ৫০ রানের গণ্ডি টপকালেন কামিন্স৷
The post ঐতিহাসিক টেস্ট জয় থেকে দু’ কদম দূরে ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GLEJsC
No comments:
Post a Comment