শ্রীনগরঃ গোটা দেশে আইএসের মডিউলের ছক ভেস্তে দিয়েছে জাতীয় নিরাপত্তা সংস্থা অর্থাৎ এনআইএ। এমনকি দেশের বুকে বড়সড় নাশকতা চালানোর ছক ছিল ধৃত জঙ্গিদের। আত ভেস্তে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এনআইএয়ের তরফে। যদিও এনআইএ’য়ের তরফে আইএসের বিরুদ্ধে এহেন তল্লাশি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী বেহেবুবা মুফতি। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়।
এরই মধ্যে ভারতে আইএস নিয়ে যে জথেষ্ট চিন্তার কারণ রয়েছে সেই ছবি ধরা পড়েছে জাতীয় এক সংবাদমাধ্যমে। ধরা পড়া ছবিতে দেখা গিয়েছে বেশ কিছু যুবক কাশ্মীরের একটি মসজিদে ইসলামিক স্টেটের পতাকা তুলছে। যাদের সবার মুখ কালো কাপড় দিয়ে বাঁধা রয়েছে। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।

কালো কাপড় বাঁধা যুবকেরা আসলে কে তা জানতে ইতিমধ্যে জম্মু-কাশ্মীরে শুরু হয়েছে ধরপাকড়। বিষয়টি খতিয়ে দেখছে এনআইএ’ও।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে গোটা দেশজুড়ে এনআইএ আইএসের ছক ভেস্তে দেয়। গ্রেফতার করা হয় ১০ আইএস যুবককে। দিল্লি সহ উত্তর ভারতের একাধিক জায়গা থেকে এই আইএস সন্দেহে যুবকদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও গভীরে যাওয়ার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

ধৃত আইএস যুবকদের ঘাঁটি থেকে রকেট লঞ্চার, এলার্ম ক্লক, একাধিক দেশী বন্দুক, বহু মোবাইল ফোন, সিম কার্ড, মোবাইল ফোন সার্কিট, ব্যাটারি সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আর এরই মধ্যে কাশ্মীরের মসজিদে আইএস পতাকা তোলাকে কেন্দ্র করে উত্তেজনা।
The post ফের মসজিদে আইএসের পতাকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GLECNI
No comments:
Post a Comment