কলকাতা: অভিশপ্ত ২৬/১১৷ ঘটনার দশ বছর বাদে ফের এই দিনেই স্মৃতি উস্কে উঠলো ১৯৯৯ সালের কাঠমান্ডু থেকে দিল্লিগামী ইন্ডিয়ান এয়ারলাইন্স অপহরণের৷ যা কান্দাহার বিমান অপহরণ বলে স্থান পেয়েছে ইতিহাসের পাতায়৷ সোমবার সকালে নেতাজী সুভাসচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মুম্বইগামী বিমান টেক অফের জন্য বে’তে চলতে শুরু করেছে৷
আরও পড়ুন: ‘রামমন্দিরের স্বত্ত্ব কিনে রাখেনি বিজেপি’
সেই সময়ই এক যাত্রী বিমানটি উড়িয়ে দেওয়ার হুমকি দেন৷ আতঙ্ক তখন বিমানের সেবিকা থেকে যাত্রীদের চোখে মুখে৷ খবর যায় চালকের কাছে৷ পরে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয় ওই যাত্রীকে৷ স্বস্তি অন্যান্যদের৷

সপ্তাহের প্রথম কাজের দিন৷ কলকাতা থেকে মুম্বাইগামী জেট এয়ারওয়েজের বিমান টেক ওফের জন্য বে’তে চলতে শুরু করেছে৷ এই সময়ই বিমানের ইকোমনি ক্লাসে বসে থাকা এর যাত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান উড়িয়ে দেওয়ার পোস্ট করেন৷ যা দেখে ফেলেন বিমান সেবিকারা৷ সঙ্গে সঙ্গে তারা খবর দেন বিমানের পাইলটকে৷
আরও পড়ুন: ২৮ জন বিক্ষুব্ধ নেতাকে বহিষ্কার করল প্রদেশ কংগ্রেস
পাইলট সেই খবর পেয়েই বিমানটিকে বে’তেই থামিয়ে দেন৷ বিমানের উপস্থিত অন্যন্য যাত্রীরা দিশেহারা৷ তাদের চোখে মুখে আতঙ্ক৷ অনেকেই আবার এই ঘটনার সঙ্গে জঙ্গি যোগের গন্ধ খুঁজে পাচ্ছেন৷ প্রায় সঙ্গে সঙ্গেই সিআইএসএফ জওয়ানরা এসে বিমান থেকে ওই যাত্রীকে নামিয়ে নিয়ে যান৷

জানা গিয়েছে, ওই যাত্রীর নাম বেদান্ত পোদ্দার৷ সে সল্টলেকের বাসিন্দা। তাঁকে বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়। চলে জিজ্ঞাসাবাদ। পরে গ্রেফতার করা হয় বেদান্ত পোদ্দারকে৷ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হুমকি পোস্টের কথা স্বীকার করে নিয়েছে৷ তবে নিছক মজার জন্যই সেই ছিল বলে দাবি করে সে৷ ধৃত কাকে বা কাদের উদ্দেশ্যে ওই পোস্ট করছিলেন, তাদের কী উদ্দেশ্য ছিল? তা খতিয়ে দেখা হচ্ছে৷
আরও পড়ুন: ২৬/১১য় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে কড়া নির্দেশ আমেরিকার
অভিযুক্ত বেদান্ত’র বাবা জানিয়েছেন, ‘‘নিজেদের মধ্যে মজা করে বন্ধুদের হোয়াটঅ্যাপে ওই পোস্ট করেছিল ছেলে৷ তার কোনও অসৎ উদ্দেশ্য ছিল না৷’’ তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমান বন্দরে৷ নিরাপত্তার কারণে সোমবার সকালে প্রায় সোয়া এক ঘন্টা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান ওঠা নামা বন্ধ ছিল৷ বাড়ানো হয় নিরাপত্তা৷
The post কান্দাহারের স্মৃতি উস্কে বিমান ওড়ানোর হুমকি কলকাতায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2r3CCWi
No comments:
Post a Comment