Monday, November 26, 2018

বিয়ের পর কাজে ফিরলেন রনভীর সিং

মুম্বই : বিয়ে পর্ব শেষ৷ তবে এখনও বাকি রিসেপশন পার্টি৷ তার আগেই কাজে নামলেন রনভীর৷ কাজের প্রতি ডেডিকেশন বলেও তো একটা কথা আছে৷ একেবারে সময় নষ্ট নয়৷ বেঙ্গালুরু থেকে ফিরে কাজে যোগ দেন অভিনেতা৷

এই বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের শুরুর দিকে মুক্তি পেতে পারে রোহিত শেট্টির ছবি ‘সিম্বা’৷ সেই ছবির জন্যই বিয়ের অনুষ্ঠানগুলির মাঝে সময় বেড় করে ডাবিং এর কাজ সারলেন এই তারকা৷ এছাড়াও বেঙ্গালুরুর রিসেপশনের এক দিন পরে রনভীর সোশ্যাল মিডিয়ায় ‘সিম্বা’র শেষ দিনে শ্যুটিং একটি ভিডিও আপলোড করেছিলেন৷ দেওয়ার ভিডিও শেয়ার করেছেন রনভীর৷ এ ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সইফ কন্যা সারা আলি খান৷

রনভীর আর সারার শ্যুটিং চলা কালিন কয়েকটি ছবি লিক হয়ে যায়৷ সেই ছবি গুলো দেখে এখন থেকেই বোঝা যাচ্ছে অনস্ক্রীন এই জুটি আগুন ধরাতে চলেছে বি-টাউনে৷ সূত্রের খবর, ৯০ দশকের ছবি তেরে মেরে সপনের ‘আঁখ মারে য়ে লড়কা’ গানটির নতুন ভারশনে নাচতেও দেখা যাবে তাঁদের৷

‘সিম্বা’ ছবিতে সোনু সুদ এবং আশুতোষ রানাকে দেখা যেতে পারে ভিলেনের ভূমিকায়৷ এছাড়াও ছবিতে ক্যামিও করতে দেখা যেতে পারে অজয় দেবগণ কে৷ প্রসঙ্গত একটা নয়, তিন-তিনটে রিসেপশন পার্টি দেবেন দীপিকা এবং রনভীর৷ মুম্বইয়ের একই জায়গায় ২৮ নভেম্বর এবং ১ ডিসেম্বর দুটি রিসেপশন পার্টি থ্রো করতে চলেছেন তাঁরা৷

The post বিয়ের পর কাজে ফিরলেন রনভীর সিং appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FI74PR

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez