Monday, November 26, 2018

সবুজের টানে বক্সা ফোর্ট হয়ে লেপচাখা গ্রামে

অরুণাভ রাহারায়: বক্সা দুর্গে যেতে হলে যে কোনও দিন শিয়ালদহ স্টেশন থেকে উঠে পড়ুন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। রাত সাড়ে আটটায় এই ট্রেন ছেড়ে পরদিন দুপুর বারোটায় আলিপুরদুয়ার জংশনে পৌঁছয়। আগে থেকে রিজারর্ভেশন করা থাকলে ভাল। ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন। পরদিন চোখ খুললেই নিউ জলপাইগুড়ি। এখান থেকেই আপনার ভ্রমণ শুরু।

১৩১৫০ কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবার সুন্দরী সেবক হয়ে আস্তে আস্তে চলে যাবে ডুয়ার্সের গভীরে। সেবক ব্রিজে ট্রেন ঝমঝম শব্দে উঠলেই চোখ জুড়বে দুপাশের অপূর্ব দৃশ্যে। এরপর নিউ মাল জংশন হয়ে, হাসিমারা হয়ে ডুয়ার্সের বুক চিরে আপনি পৌঁছে যান আলিপুরদুয়ারে। স্টেশন চত্বরে অপেক্ষারত ম্যাজিক ভ্যানে উঠে সান্তালাবাড়ি পৌঁছন।

এখান থেকে ট্রেক রুট শুরু। পায়ে হেঁটে উঠতে হবে বক্সা সদর বাজারে। পাহাড়ি রাস্তার একদিকে সুউচ্চ পাহাড় এবং অন্য দিক নেমে গিয়েছে অতল খাদে। নীচে তাকালেই দুর্ধর্ষ মাথা ঘোরায়। কিছু দূর হাঁটার পর পর্যটকদের জন্য বিশ্রাম নেওয়ার সুন্দর ব্যবস্থা আছে। পাথ হাঁটতে গিয়ে চোখে পড়বে কত ধরনের মানুষ। কেউ মাথায় খালি ঝুড়ি নিয়ে চলেছেন বাজারে। কেউ আবার সান্তালাবাড়ি থেকে দুহাতে দুটো মুরগি নিয়ে উঠে যাচ্ছেন চুনাভাটিতে।

ঝিঁঝির ঝাঁঝাল শব্দ শুনতে শুনতে আপনি পৌঁছে যাবেন বক্সায়। সদর বাজারের কাছেই থাকেন ইন্দ্রশঙ্কর থাপা। নেপালিভাষী। অথচ তাঁর বাংলা উচ্চারণ শুনলে স্তম্ভিত হতে হয়। শুধু তাই নয়, রবীন্দ্রসঙ্গীত গাইতেও তিনি সমান পারদর্শী। ইন্দ্রদা সেখানে গড়ে তুলেছেন ‘রোভার্স ইন’ নামের একটি হোম স্টে। এটাই আপনার রাত্রিবাসের আদর্শ জায়গা হতে পারে। তাঁর রান্না করা মুরগির ঝোলে জিভ জুড়বে স্বাদে।

পরদিন সকালে বক্সা দুর্গে ঢু মেরে চলুন লেপচাখা গ্রামে। বক্সা পাহাড়ের কিছুটা ওপরেই ছবির মতো সাজানো এই গ্রাম। জায়গাটা ডাইনিং টেবিলের মতো গোল এবং সবুজ ঘাসে ভর্তি। নীচে নেমে গিয়েছে খাদ। রয়েছে একটা মনাস্ট্রি। ডানিংই টেবিল ঘিরে পাহাড়ের আশ্চর্য অনুশাসন। এক কথায় মুড রিফ্রেশের সেরা জায়গা। আপনাকে স্বাগত জানাবে অজস্র নাম না জানা পাহাড়ি ফুল।

এখানে এখন গড়ে উঠেছে ১০/১২ টা হোম স্টে। বিকেল বেলায় হাঁটতে হাঁটতে ঘুরে আসা যায় ওচলুমে। সেখানে থাকেন গুটিকয় পাহাড়ি মানুষ। সমস্ত সফর জুড়ে আপনার একমাত্র সঙ্গী সবুজ আর সবুজ। দিন চার-পাঁচেকের ছুটিতে বেড়াতে যেতে পারেন এই সুন্দরের ঠিকানায়।

কোথায় থাকবেন:
রোভার্স ইন
ইন্দ্রশঙ্কর থাপা
বক্সা সদর বাজার
জেলা: আলিপুরদুয়ার
ফোন: ৯০০২৮৩০২৮৭
৯১৯৭২০৬৪১৪

The post সবুজের টানে বক্সা ফোর্ট হয়ে লেপচাখা গ্রামে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FFTfBv

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez