যোধপুর: রাজস্থান বিধানসভা ভোটের আগে ধর্মনিরপেক্ষ ইমেজ তুলে ধরলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ একই দিনে আজমীর শরিফ ও মন্দির দর্শনে যান তিনি৷ এর আগে গুজরাত বিধানসভা ভোটের সময় রাহুলের ঘন ঘন মন্দির দর্শন নিয়ে ওঠে প্রশ্ন৷ কংগ্রেস সভাপতির ‘টেম্পল রান’কে নির্বাচনী গিমিক বলে উল্লেখ করে বিজেপি৷ পাশাপাশি এআইএমআইএম-এর সাংসদ আসাউদ্দিন ওয়াইসি প্রশ্ন তোলেন, কেন মসজিদ বা দরগায় যাননি রাহুল?

তবে এবার সেই ইমেজ ভাঙার চেষ্টা করলেন রাহুল গান্ধী৷ নির্বাচনী প্রচারে রাজস্থান গিয়েছেন রাহুল৷ যোধপুরে তাঁর একটি জনসভা করার কথা৷ তার আগে সোমবার রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি শচিন পাইলট ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে সঙ্গে নিয়ে আজমীরের দরগাতে যান তিনি৷

১৩ শতকের এই আজমীর শরিফের খাজা মঈনুদ্দিন দরগায় চাদর চড়ান৷ দলীয় সূত্রে খবর, আজমীরে কংগ্রেস রাহুল গান্ধীর জন্য রোড শো করতে চেয়েছিল৷ কিন্তু নিরাপত্তা কারণে সেটি বাতিল করা হয়৷ তাই আজমীর শরিফ থেকে বেরিয়ে পুষ্করের জগতপতি ব্রহ্ম মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন রাহুল৷

এদিকে ভোটের মুখে অবাধ্য নেতাদের কড়া টনিক দিল কংগ্রেস৷ দলীয় অনুশাসন না মানায় ২৮ জন নেতাকে বহিষ্কার করেছে রাজ্যস্থান প্রদেশ কংগ্রেস। যাদের মধ্যে একজন প্রাক্তন মন্ত্রী সহ নয় জন প্রাক্তন বিধায়ক রয়েছেন। দলের সঙ্গে এই বিক্ষুব্ধ নেতাদের বিবাদ হয়েছিল বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই। রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র জানিয়েছেন যে বহিষ্কৃত নেতারা সকলেই দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছিল। সেই কারণেই বহিষ্কারের মতো চরম সিদ্ধান্ত নিতে হয়েছে।
The post ভোট প্রচারে দরগা ঘুরে মন্দিরে ধর্মনিরপেক্ষ রাহুল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FFTht7
No comments:
Post a Comment