শ্রীরূপা পত্রনবিশ: শুক্রবার সকালে ঝাড়গ্রামের রাজনৈতিক সংঘর্ষে এক যুবকের শরীর ভেদ করে আটকে যায় দু’টি তিনফুট লম্বা তীর। একটি বুক ফোঁড়া ,অন্যটি পেটের নিচের দিকে বিঁধে ছিল।প্রথমে ঝাড়গ্রামের সুপার স্পেশালিটি হসপিট্যাল, তারপর সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হয়।

সেখানেও চিকিৎসকেরা কলকাতার হাসপাতালে রেফার করে। বছর পঁচিশের হেমন্ত দোলীকে এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে যখন নিয়ে আসা হয়৷ তখন অবশ্য তাঁর যায় যায় অবস্থা ছিল।

তবে অবশেষে সার্জারি বিভাগের অভিমন্যু বসুর ইউনিট অস্ত্রোপচার করে দু’টি তীরই সফলভাবে বের করেন। আপাতত আইটিইউতে স্থিতিশীল অবস্থায় রয়েছেন হেমন্ত।
The post অস্ত্রোপচারে দেহ থেকে বের হল তীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2r5E6zh
No comments:
Post a Comment