Monday, November 26, 2018

আফটার শকে এখনও বিধ্বস্ত ‘কাশ্মীর’

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, দারিংবাড়ি : আফটার শকে এখনও ছন্নছাড়া পাহাড়ি গ্রাম। তবে এই আফটার শক ভূমিকম্পের নয়। তিতলি নামক সাইক্লোনের ঝটিকা সফর। এতেই মুহূর্তে ‘প্রাণহীন’ সুন্দর দারিংবাড়ি। নিচিহ্ন বাড়ি ঘর, বিঘার পর বিঘা জমি।

হতে পারে পাহাড়ি গ্রাম সমুদ্র থেকে বহুদূরে। পুরী যদি ওডিশার ‘উত্তর’ দিক হয় দারিংবাড়ি রাজ্যের দক্ষিণপ্রান্ত। উপকূল থেকে বহুদূরে পূর্বঘাট পর্বতমালার উপরের আদিবাসী জনপদ। তবু সাইক্লোন ছাড় দেয়নি তাকে। এখনও তিতলির জেরে নেমে আসা বিশাল ধসে বিধস্ত পাহাড়ি রাস্তা। বহুদূরের এক পাহাড়ি ঝর্ণা সাইক্লোনের তোরে পথ ঘুরে অন্য পথে দিয়ে নেমে এসেছে। পাহাড়ের পাথর ফাটিয়ে বিশাল তোরে নেমে এসেছে জল। সাইক্লোনের ধ্বংসলীলা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে।

 

পেশায় গাড়ি চালক প্রদীপ রোজই পাহাড়ি পথে যাওয়া আসা। ব্রহ্মপুর স্টেশন থেকে প্রায়ই ট্যুরিস্টদের নিয়ে যান ওডিশার ‘কাশ্মীরে’। প্রদীপ বলেন, “এটা ওডিশা ও অন্ধ্রের সীমান্ত। পুরীতে ঝড়ের তাণ্ডব যে হবে তা জানতাম। কিন্তু এত উঁচুতে পাহাড়ের উপর এমন অবস্থা হবে ভাবতে পারিনি। ঝড় জলের জন্য এমনিতেই বাড়ি থেকে বেরোয়নি। কিন্তু প্রায় দিন দশেক পরে যখন এদিকে এলাম সে বীভৎস অবস্থা। রাস্তা বন্ধ।”

দারিংবাড়ির কাছেই পিপলপাংখা গ্রাম। সেখানে ছ’টি বাড়ি ছিল। সেখানেও একই অবস্থা। এখনও সেখানে সিআরপিএফ রয়েছে। তারাই জানালেন, পাহাড় ফাটিয়ে জল নেমে এসেছিল। সেই জলে ৬টি বাড়ি সমেত ছয়জন মানুষ ভেসে গিয়েছিল। এদের মধ্যে তিনজনের দেহ পাওয়া গিয়েছিল। বাকি তিনজনের কোনও খোঁজ মেলেনি। বিঘার পর বিঘা কাজু বাদামের বাগান। পুরোটাই জলে মাটি থেকে উপড়ে গিয়েছে।

সামনেই সরু নদী বয়ে গিয়েছে। স্থানীয়রা জানালেন, এখানে কোনও নদী ছিল না। পাহাড়ি ঝর্ণা ঝড়ের সময় পথবদল করে নতুন এক নদী পথ তৈরি করেছে।

দূরে একদল কুটিয়া কন্ধ উপজাতির মহিলা মাথায় ধান তুলে নিয়ে ভাঙা পথ পেরিয়ে এগিয়ে গেলেন পাহাড়ি পথে। চোখে মুখে জীবন সংগ্রাম স্পষ্ট। প্রকৃতির কোলে বসে আফটার শকে ক্ষতবিক্ষত গ্রাম লড়ে চলেছে । এভাবেই।

The post আফটার শকে এখনও বিধ্বস্ত ‘কাশ্মীর’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2r41f5n

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez