দেবযানী সরকার, কলকাতা: আবারও ঘর ভাঙার মুখে প্রদেশ কংগ্রেস৷ সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগেই মধ্য কলকাতার জেলা সভাপতি সুমন পাল বিজেপিতে যোগ দিতে পারেন৷ দলের অন্দরে তিনি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত৷ যদিও বিজেপিতে যাওয়ার খবর উড়িয়ে দিয়েছেন এই কংগ্রেস নেতা৷
বিশেষ সূত্রে জানা দিয়েছে, অনেকদিন ধরেই বিজেপির সঙ্গে আলোচনা চলছে সুমন পালের৷ মুকুল রায়ের হাত ধরেই তাঁর বিজেপিতে যাওয়ার পথ প্রায় একরকম পাকা৷ এটাও জানা গিয়েছে, সুমন বিজেপিতে গেলে একা যাবেন না৷ দলের শাখা সংগঠনের মাথায় থাকা কয়েকজনকে সঙ্গে করে নিয়ে যেতে পারেন৷

দলের ছাত্র সংগঠনের এক শীর্ষ নেতা সুমন পালের সঙ্গে বিজেপিতে যেতে পারেন বলে দলেই অন্দরেই জল্পনা তৈরি হয়েছে৷ যুব কংগ্রেসেরও এক সংখ্যালঘু নেতা সুমনের টিমে আছে বলে খবর৷ উল্লেখ্য, ডিসেম্বর মাসের শেষের দিকে যুব কংগ্রেসের নির্বাচন৷ বিজেপির ঘরে পা বাড়ানো ওই সংখ্যালঘু নেতা নির্বাচনের প্রার্থীও হয়েছে৷
শোনা গিয়েছে, মধ্য কলকাতার জেলা সভাপতি তাঁর ঘনিষ্ট মহলে জানিয়েছেন, যুব কংগ্রেসের নির্বাচনের পরই তিনি দল ছাড়বেন৷তবে দলবদলের জল্পনা উড়িয়ে দিয়েছেন সুমন পাল৷ তিনি বলেন, ‘আমি নিজেই জানিনা আমি দল ছাড়ছি৷ যাঁরা এসব কথা বলছেন তাঁরাই ভাল জানেন৷’
পড়ুন: সিবিআইকে দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার রাজ্যের
প্রদেশ কংগ্রেসের রাঘববোয়াল থেকে চুনোপুঁটি, কমবেশি সকলেই দলবদলের খেলায় মেতেছেন৷ এখনও পর্যন্ত অধিকাংশই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছেন৷ তবে ট্রেন্ড বদলাচ্ছে৷ হাত শিবিরের অনেকেই গেরুয়া শিবিরের দিকেও ঝুঁকছেন৷ কিছুদিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর ঘনিষ্ট হুমায়ুন কবীর, নীলাঞ্জন রায় বিজেপিতে যোগ দিয়েছেন৷
সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর দলের সিংহভাগ নেতা-কর্মীই ভেবেছিলেন ক্ষয়িষ্ণু কংগ্রেসের স্বাস্থ্য আবারও পুনরুদ্ধার হবে৷ কিন্তু যদি লোকসভা নির্বাচনের আগে ঘর ভাঙে তাহলে সেই আশায় বড়সড় ধাক্কা লাগবে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
The post দলবল নিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন এই কংগ্রেস নেতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DvGWVR
No comments:
Post a Comment