লন্ডন: কথা দিয়ে কথা রাখলেন৷ দেশের জার্সিতে শেষ কয়েক ম্যাচে গোল পাননি৷ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচকেই তাই গোলক্ষরা থেকে বেড়িয়ে আসার মঞ্চ হিসেবে দেখছিলেন৷ মেগা ম্যাচে গোল পেলেন আর অধিনায়ক হ্যারি কেনের গোলেই নেশনস লিগের সেমিফাইনালের টিকিট পেল ইংল্যান্ড৷ শেষবার বিশ্বকাপ সেমিফাইনালে ক্রোটদের কাছে হেরে রাশিয়া থেকে দেশে ফেরার বিমান ধরতে হয়েছিল৷ এবার ঘরের মাঠে ক্রোটদের হারিয়ে মধুর প্রতিশোধ থ্রি-লায়ন্সের৷ ইংল্যান্ড ম্যাচ জিতল ২-১ ব্যবধানে৷
আরও পড়ুন- প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার
প্রথমার্ধে দুই দলই বিপক্ষ দলের গোলকিপারদের ব্যস্ত রাখলেও গোল আসেনি৷ দু’দলের জমাটি ডিফেন্সও ছিল দেখার মতো৷ ৪০ মিনিটে ইংল্যান্ডের হয়ে বার্কলের সাইড ভলি সাইড নেটে না লাগলে এগিয়ে যেতে পারত ইংল্যান্ড৷ দ্বিতীয়ার্ধে অবশ্য জমজমাট ম্যাচ৷ দুই দলই গোলমুখ খুলতে আক্রমণে ঝাঁঝ বাড়ায়৷ দ্বিতীয়ার্ধে গোল এল তিনটি৷ ডেডলক খুললেন ক্রোয়েশিয়ার ক্রামারিক৷
৫৭ মিনিটে বক্সের ভিতর একক দক্ষতায় ইংল্যান্ডের ডিফেন্সকে দাঁড় করিয়ে রেখে গোল ক্রামারিকের৷ থ্রি-লায়ন্সের পাঁচ ডিফেন্ডার কিছু বুঝে ওঠার আগেই কামান দাগা শটে ডান পোস্টের কর্ণারে বল জড়িয়ে দেন ক্রোট তারকা৷
আরও পড়ুন- রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, উড়ল গাড়ি ভাঙল হাড়
পিছিয়ে থেকে ৭৮ মিনিটে ম্যাচে ফেরে ইংল্যান্ড৷ গোমেজের লঙ থ্রো থেকে বল জালে রাখেন হ্যারি কেন৷ প্রথম চেষ্টায় অবশ্য গোল আসেনি৷ বল গোলকিপারের পায়ে লেগে রিবাউন্ড করলে ফিরতি বলে দিশা দিয়ে ইংল্যান্ডের হয়ে সমতা ফেরান লিনগার্ড৷
ম্যাচের শেষ গোল অধিনায়ক হ্যারি কেনের৷ নির্ধারিত সময়ের পাঁচ মিনিটে আগে বেন চিলওয়েলের ফ্রি-কিক থেকে বল জালে রাখেন টটেনহ্যাম তারকা৷ অধিনায়ক কেনের গোলে ক্রোটদের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিয়ে নেশনস লিগের সেমিফাইনালে পৌঁছল ইংল্যান্ড৷ দেশের জার্সিতে এটি কেনের ২০তম গোল৷ ইংল্যান্ডের জার্সিতে ৭৪৭মিনিটে গোলক্ষরার পর অবশেষে ছন্দে ফিরলেন তারকা ফুটবলার৷ শেষবার রাশিয়া বিশ্বকাপে কলম্বিয়ার বিরুদ্ধে গোল করেছিলেন হ্যারি৷ নির্নায়ক গোলের আগে গোললাইন সেভ করে ইংল্যান্ডকে নিশ্চিত গোলহজম থেকে বাঁচিয়ে দেন লিনগার্ড৷
গ্রুপ পর্বে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে স্পেনকে ছিটকে দিয়ে শেষ চারে গেল থ্রি-লায়ন্স৷
The post প্রতিশোধের ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Q5h5ur
No comments:
Post a Comment