মুম্বই: রিজার্ভ ব্যাংকে বৈঠক আগেও হয়েছে। তবে সোমবার রিজার্ভ ব্যাংকের পরিচালন বোর্ডের বৈঠক ঘিরে এক অন্য উত্তেজনা৷ যেন আজই হেস্তনেস্ত হয়ে যাবে যাবে অনেক কিছু ৷ এই বৈঠকই বার্তা দেবে কেন্দ্র বনাম শীর্ষ ব্যাংকের স্বাশসনের ভবিষ্যত ৷
আদৌ উর্জিত প্যাটেল থাকবেন তো গভর্নর হিসেবে নাকি একটা সমঝোতা হয়ে যাবে দুপক্ষের মধ্যে৷? নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে গোটা দেশ জুড়ে৷

সোমবার বোর্ডের বৈঠকে একদিকে যেমন থাকছেন গভর্নর উর্জিত পটেল এবং তাঁর আস্থাভাজন ডেপুটি গভর্নরেরা। অন্যদিকে থাকবেন সরকার ও আরএসএসের প্রতিনিধিরা৷ বিশেষত কিছুদিন আগেই ডিরেক্টর হয়েছেন আরএসএস-ঘনিষ্ঠ, স্বদেশি জাগরণ মঞ্চের নেতা স্বামীনাথন গুরুমূর্তি ৷ দুপক্ষই চায় শেষ কথা বলতে।
রিজার্ভ ব্যাংকের কর্তাদের যুক্তি, সরকার তাঁদের কাজে খবরদারি করতে পারে না। অর্থনীতির স্বার্থে তাঁদের বরাবরের মতো স্বাধীন ভাবে চলতে দেওয়া হোগ। লোকসভা ভোটের আগে অর্থনীতিকে চাঙ্গা করার নিমিত্তে বিপক্ষের ভিন্ন দাওয়াই৷

গত ২৩ অক্টোবরের বৈঠকে দুপক্ষের মধ্যে প্রথম ঠোকাঠুকি লেগেছিল। মোদী সরকারের মূলত যেসব দাবি রয়েছে,- অনাদায়ী ঋণের ভারে জর্জরিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে নতুন ঋণ দেওয়ার ব্যাপারে যেন আরবিআই আলগা করে কড়া নিষেধাজ্ঞা। যাতে ছোট-মাঝারি ব্যবসায়ীর পাশাপাশি বড় শিল্পপতিদেরও ঋণ পেতে অসুবিধা না হয়।
তাছাড়া ব্যাংক নয়, এমন যে সব অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলি নগদ অর্থের অভাবে ঋণ দিতে পারছে না তাদের নগদ জোগান হয় যেন। সর্বপরি রিজার্ভ ব্যাংকের জমানো পুঁজি থেকে নিয়ে সরকারি কোষাগারে টাকা ঢালতে বলছে সরকার। পরিস্থিতি বিচার করে এই সব দাবিগুলিই মেনে নিতে পারছেন না রিজার্ভ ব্যাংকের শীর্ষকর্তারা৷

আজকে বৈঠকে সমঝোতা না হলে, মোদী সরকার আইনের সাহায্যে কেন্দ্রের মত পুরোপুরি রিজার্ভ ব্যাংকের উপর চাপালে তখন নিয়ম অনুসারে উর্জিতের পদত্যাগ করা ছাড়া আর উপায় নেই৷ তবে তিনি এভাবে সরে গেলে শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
আর ২০১৯-এর লোকসভা ভোটের আগে তেমনটা মোদী-জেটলি তা ঠিক চাইবেন তো। সেক্ষেত্রে সমাধানের পথ কি ? ইতিমধ্যেই শুরু হয়েছে বৈঠক ৷ তাছাড়া ১৮ সদস্যের এই বোর্ডে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন, অর্থনীতিবিদ অশোক গুলাটি, মনীশ সাভারওয়াল, ভারত দোশীর মতো কর্পোরেট ব্যক্তিত্বরা রয়েছেন। তাদের ভূমিকা এদিন কি হয় সেদিকেও তাকিয়ে রয়েছে বিভিন্নমহল৷
The post রিজার্ভ ব্যাংকে আজই হেস্তনেস্ত ! appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Q5h21J
No comments:
Post a Comment