Monday, November 26, 2018

বাংলার ‘হীরক রাজত্বে’ মাথায় হাত চাষীদের

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা : উৎপাদন বাড়িয়েও সমস্যার মাথায় নিয়ে ঘুরছে পিঁয়াজ চাষীরা। এমনটাই জানা যাচ্ছে কৃষকদের থেকে। একটা সময় রাজ্যের ৮০ শতাংশ পিঁয়াজ আসত মহারাষ্ট্র , বেঙ্গালুরু এই সমস্ত রাজ্য থেকে। গত বছর পাঁচ সাতে প্রচুর ফলন বেড়েছে কিন্তু সংরক্ষনের অভাবে সমস্যায় পড়েছেন চাষীরা।

পিঁয়াজ, রাজ্যের অধিকাংশ বাঙালির খাদ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ফসল। পাশাপাশি স্পাইসি খাবার এখন বাঙালির হট ফেভারিট। পিঁয়াজ না হলে তরিবাদি রান্না খেয়ে মজা নেই। বাংলার বুকে এত যার কদর সেই ফসল যারা ফলাচ্ছেন তাঁদের ভাঁড়ার শুন্য। অনেকটা ‘হিরক রাজার দেশে’-র বিখ্যাত গানের লাইন ‘সোনার ফসল ফলায় যে তার , দুই বেলা জোটে না আহার,হীরার খনির মালিক হয়ে কানাকড়ি নাই’ এর মতোই যেন পশ্চিমবঙ্গের পিঁয়াজ চাষীদের অবস্থা।

টাস্ক ফোর্সের অন্যতম কর্তা কমল দে বলেন, “বাম জমানায় সর্বসাকুল্যে ১লক্ষ মেট্রিক টন পিঁয়াজ হত। সমস্ত পিঁয়াজটাই আমদানী করতে হতো। কিন্তু এখন বর্তমান সরকার পিঁয়াজ চাষে উৎসাহ দিচ্ছে। নিখরচায় বীজ দেওয়া হচ্ছে। সার দেওয়া হচ্ছে। ভর্তুকি দেওয়া হচ্ছে। কিন্তু ফলে চাষীরা আগ্রহী হয়ে চাষ করেছেন। এখন পিঁয়াজ ফলন হয় পাঁচ লক্ষ মেট্রিক টন।” এই বছরে সেই ফলন সাড়ে পাঁচ লক্ষ হয়ে যাবে।

১২লক্ষ মেট্রিক টন প্রয়োজনীয়তার মধ্যে অর্ধেক চাষ রাজ্যে হয়েও চাষীদের সমস্যা থেকে যাওয়ার কারণ কি? কমলবাবু বলেন, “নিঃসন্দেহে সংরক্ষণের অভাব। এত ফলন হওয়ার পর রাখার জায়গা নেই। যে পিঁয়াজ থাকছে সেটা স্টোর না করতে পারলে নষ্ট হতে বাধ্য। পড়ে থেকে থেকে যেকোনও জিনিষই নষ্ট হবে। সেটাই হবে। তাই এত পিঁয়াজ ফলিয়েও ২টাকা কিলো দরে পিঁয়াজ বিক্রি করতে হচ্ছে।” একইসঙ্গে তিনি বলেন,”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষীদের জন্য প্রচুর করছেন কিন্তু সংরক্ষণ না হলে চাষীরা মারা পড়বে। এমন চলতে থাকলে আবার চাষীরা পিঁয়াজ চাষবিমুখী হয়ে যাবেন। তখন এত সুযোগ দিয়েও কিছু করা যাবে না।”

যে পরিমান পিঁয়াজ ফলন হচ্ছে টাস্ক ফোর্স মনে করছে আগামী বছর তিনেকের মধ্যে পিঁয়াজ ফলনে স্বাবলম্বী হতে পারে রাজ্য। কিন্তু বাধা সেই সংহরক্ষন। খুব কম খরচেই হতে পারে সংরক্ষণের ব্যবস্থা। শুধু উদ্যোগের প্রয়োজন।

The post বাংলার ‘হীরক রাজত্বে’ মাথায় হাত চাষীদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FT87wL

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez