কলকাতা: প্রায় তৈরি ফুলবাগান মেট্রো স্টেশন৷ কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনের প্রথম পূর্ণ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন এটি৷ এই মেট্রো লাইনের এটিই প্রথম স্টেশন, যেটি তৈরির কাজ প্রায় শেষের পথে৷
শুধু তাই নয়, ২৪ বছর পরে শহর কলকাতা পাচ্ছে ভূগর্ভস্থ মেট্রো স্টেশন৷ ১৯৯৪ সালে শেষবার তৈরি হয়েছিল মহাত্মা গান্ধী রোড স্টেশনটি৷ চালু হয়েছিল ১৯৯৫ সালের সেপ্টেম্বর মাসে৷ তারপর থেকে যতগুলি মেট্রো স্টেশন তৈরি হয়েছে, সবগুলিই মাটির ওপরে৷

২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি শিলান্যাস করা হলেও এই প্রকল্পের নানা বিষয় নিয়ে প্রথম থেকেই জটিলতা চলছিল৷ জমি অধিগ্রহণের সমস্যাই ছিল প্রধান। শেষ পর্যন্ত হাইকোর্টের হস্তক্ষেপে তা মিটিয়ে প্রথম পর্যায়ের কাজ শেষ হতে চলেছে৷

দ্বিতীয় পর্যায়ে শিয়ালদহ থেকে হাওড়া ময়দান পর্যন্ত কাজেও ইতিমধ্যে নানা সমস্যায় রুট বদলানো হয়েছে। সময়সীমা মেনে এই প্রকল্পের কাজ শেষ করতে না পারায় খরচ বেড়ে দাঁড়িয়েছে ৬৫০০ কোটি টাকা। আবার শিয়ালদহ থেকে হাওড়া ময়দান পর্যন্ত রুট বদলানোর জন্য ৩০ শতাংশ বাড়তি খরচ হবে বলে জানানো হয়েছে।
বলা হয়েছিল, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রথম পর্যায় সেক্টর ফাইভ থেকে ফুলবাগান মেট্রো স্টেশন পর্যন্ত চলাচল করবে ২০১৮ সালের জুন মাসের মধ্যে৷ আর এই ফুলবাগান মেট্রো স্টেশনই হবে প্রথম পর্যায়ের ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের এক মাত্র ভূগর্ভস্থ মেট্রো রেল স্টেশন।

ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনের ১২টি স্টেশনের মধ্যে ফুলবাগানই হল একমাত্র স্টেশন যেটি প্রায় শেষ হওয়ার পথে৷ তবে কিছু কাঠামো গত কাজ এখনও বাকি রয়েছে বলে জানা গিয়েছে৷ ফুলবাগান স্টেশনটিতে সিড়ি থাকবে প্রবেশ ও বেরোনোর পথে৷ থাকবে কংক্রিট বিম, যাতে প্ল্যাটফর্মের বাতানুকুল পরিবেশের হাওয়া বাইরে বেরিয়ে যেতে না পারে৷ প্ল্যাটফর্মে থাকছে মার্বেলের কাজ৷ আগুনের হাত থেকে নিরাপত্তার জন্য থাকবে বিশেষ দরজা৷
The post ২৪ বছর পর ফের মাটির নীচে মেট্রো-স্টেশন পেল কলকাতা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2PLpMY0
No comments:
Post a Comment