সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: জোর বাঁচল কলকাতা। খুব কাছেই ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ঘটতে পারত বিপদ। রক্ষা শুধু গভীরতার জন্য। টের না পাবার মতো মৃদু কম্পনেই থামল কলকাতার পায়ের তলার মাটির কাঁপুনি। এমনটাই জানা যাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে।
আরও পড়ুন: BreakingNews: ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা
সন্ধ্যা ছ’টা বেজে ৩৩ মিনিট ২৯ সেকেন্ড। কেঁপে উঠল হুগলী জেলা। থরথরিয়ে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার মাটি। হাওয়া অফিসের তথ্য জানাচ্ছে কলকাতাতেও কম্পন হয়েছে। কিন্তু মঙ্গলবারের ব্যস্ত কলকাতা টের পায়নি। খবর শুনে পড়ে বেশিরভাগ কলকাতাবাসীর মুখের ভাবে স্পষ্ট যে ভূকম্পনের লেশ মাত্র অনুভূত হয়নি। সত্যি তো কোথায় ভূমিকম্প? কখন হল ? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে কলকাতায় খুবই মৃদু কম্পন হয়েছে।
আরও পড়ুন: বন্যার জন্য কেরলে আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা বাড়ল
তাহলে ভয় পাওয়ানোর কারণ কি? ভয় ধরাচ্ছে হাওয়া অফিসের রেকর্ড এবং তথ্য। কম্পনের কেন্দ্রস্থল থেকে কলকাতা ছিল মাত্র ৭৬.৭২ কিলোমিটার দূরে। কলকাতার এত কাছে ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ার অন্তত সাত বছরে নেই। যা রয়েছে সবই জলপাইগুড়িতে। ২০১২-র আগেও ছিল কিনা বলা যাবে না। হলেও কবে হয়েছে তা এখনই বলতে পারছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কোথায় বেঁচে গেল কলকাতা? অবহবিদরা জানাচ্ছেন, হুগলীর মাটির উপর থেকে প্রায় ১০ কিলোমিটার নীচে কম্পন। হয়েছে। এই গভীরতা অনেকটাই। যত গভীরতা বেশি পার্শ্ববর্তী অঞ্চলে প্রভাব ততটাই কম। ওই ১০ কিলোমিটার দূরত্বটাই বাঁচিয়ে দিয়েছে মহানগরকে। না হলে বড় দুঃখ ছিল কলকাতার ভাগ্যে।
আরও পড়ুন: ২৪ বছর পর ফের মাটির নীচে মেট্রো-স্টেশন পেল কলকাতা
অনেক কলকাতাবাসী আক্ষেপ করছিলেন, ‘মিস হয়ে গেল ভূমিকম্প’। হলে যে কি কেলেঙ্কারি হতো হয়তো তাদের জানা নেই। না হলে এই ভাবনা আসে না। হুগলিতে একটি পুরোনো বাড়ি সম্পূর্ণ ধসে গিয়েছে বলে খবর মিলেছে। এবার মহানগরে প্রায় ওলিতে গলিতে লঝাঝড়ে বাড়ি রয়েছে। এখনও রয়েছে ভাঙা বিবেকানন্দ সেতু। ডোন্ট ওরি’ নয় worried হবার রসদ যথেষ্টই ছিল কম্পনে।
রূপম ইসলামের হাসনুহানা গানের লাইন গুলো মনে পড়ে? রূপম লিখেছেন , ‘বেঁচে গেছি বলি হতে হতে’। এমন বাঁচাই বেঁচেছে কলকাতা।
The post জোর বেঁচেছে মহানগরী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Lvhz6U
No comments:
Post a Comment