Wednesday, August 29, 2018

হিন্দু-বিরোধী বলে ফেস্টিভ্যালেই বিস্ফোরণের ছক কষেছিল সনাতন সংস্থা

মুম্বই: হিন্দুত্ব-বিরোধী উৎসব বলে পুনেতে বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল হিন্দুত্ববাদী সংগঠন সনাতন সংস্থা। আদালতে এমনটাই জানিয়েছে মহারাষ্ট্র এটিএস।

২০১৫-তে গোয়ায় অনুষ্ঠিত হয়েছিল সানবার্ন ফেস্টিভ্যাল। পরে ২০১৬ তে সেই উৎসব সরে যায় পুনেতে। ২০১৭-তে পুনের সেই উৎসবেই বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল এই সংগঠন। এছাড়া মুম্বইয়ের কল্যান সিনেমা হলের বাইরে পেট্রল বোমা ছোঁড়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

মহারাষ্ট্রের এই সংস্থার সদস্যদের কাছ থেকে আগেই উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। এরপরই সরাসরি বিস্ফোরণের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এটিএসের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্রের পুনে, মুম্বই, সতারা, সোলাপুর ও সাংলি শহরে উত্সবের মরশুমের আগে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল সনাতন সংস্থার সদস্যদের।

এই সংগঠনকে আগেই নিষিদ্ধ ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকারকে আবেদন জানিয়েছিল এটিএস। এরই মধ্যে সংগঠনের ধৃত সদস্যদের জেরা করে আরও চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি করেছেন তদন্তকারীরা। যার ফলে কেন্দ্রের কাছে নতুন রিপোর্ট তৈরি করে পাঠাতে হয়েছে তাদের। রিপোর্ট অনুসারে একাধিক বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল সনাতন সংস্থা নামে এই সংগঠনের।

সনাতন সংস্থার বিরুদ্ধে তদন্তে শনিবারই পঞ্চম অভিযুক্তকে গ্রেফতার করে মহারাষ্ট্র এটিএস। মুম্বইয়ের ঘাটকোপরের বাসিন্দা ওই ব্যক্তির নাম অবিনাশ পাওয়ার বলে জানিয়েছেন তদন্তকারীরা। ৩০ বছর বয়সী ওই যুবক শ্রী শিবপ্রতিষ্ঠান হিন্দুস্তান নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। এর আগে এই মামলায় বৈভব রাউত, সুধানব গোন্ধালেকর, শরদ কালাস্কর ও প্রাক্তন শিবসেনা পুর প্রতিনিধি শ্রীকান্ত পাঙ্গারকরকে গ্রেফতার করে এটিএস।

The post হিন্দু-বিরোধী বলে ফেস্টিভ্যালেই বিস্ফোরণের ছক কষেছিল সনাতন সংস্থা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LypfFz

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez