Wednesday, August 29, 2018

রাহুলের ‘সৌজন্য’ দেখল কেরল

তিরুবন্তপুরম:নতুন করে আর বৃষ্টি না হলেও যে ক্ষতি হয়ে গিয়েছে তা এখনও সামলে উঠতে পারেনি কেরল। তবে দল-মত নির্বিশেষে সাহায্যের হাত বাড়িয়েছে যেকোন প্রান্তের মানুষ। কেরলের বন্যা যেন ধুইয়ে দিয়েছে রাজনীতির রং। এবার কেরলের ত্রাণশিবির ঘুরে দেখলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবং সেখানেই গড়লেন এক অভাবনীয় সৌজন্যতার নজির।

আল্লাপ্পুজাহার চেঙ্গানুর খৃষ্টান কলেজে নির্মিত হেলিপ্যাডে রাহুলের হেলিকপ্টারের উড়ানের কথা ছিল। কিন্তু হঠাৎই রাহুল লক্ষ্য করেন একটি এয়ার অ্যাম্বুলেন্স সেখানে দাঁড়িয়ে রয়েছে। এরপরই এক SPG কর্তাকে এই বিষয়ে জিজ্ঞেস করে তিনি জানতে পারেন চেঙ্গাউরের এক ত্রানশিবিরকেন্দ্র থেকে এই হার্টের রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আলাপ্পুজাহা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করার কথা।

আরও পড়ুন: গাড়ি ভুলে যান! শহরে বাইক পরিষেবা আনছে UBER

এরপর আর সিদ্ধান্ত নিতে দেরি করেননি রাহুল। একজন ব্যক্তির প্রাণের ঝুঁকি নেওয়ার চেয়ে নিজের ৩০মিনিট অপেক্ষাকেই শ্রেয় বলে মনে করেন তিনি। নির্দেশ দেন ওই রোগীকে আগে আলাপ্পুজাহা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করার, এমনটাই জানিয়েছেন কংগ্রেসের নেতা ও প্রাক্তন বিধায়ক পিসি বিষ্ণুনাথ।

ত্রাণশিবির ঘুরে দেখতে দুদিনের কেরল সফরে গিয়েছেন রাহুল গান্ধী। শতাব্দীর অন্যতম দুঃসময়ে দাঁড়িয়ে কেরল। এখনও পর্যন্ত প্রায় ৪৭৪জনের মৃত্যু হয়েছে। ইতিহাস সাক্ষী এমন খারাপ সময় কেরলের মানুষ আগে দেখেনি। এখন সবার সাহায্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কেরল।

রাহুলের এই সৌজন্য নজর কেড়েছে অনেকেই। কেউ কেউ বলছেন, নেতা-মন্ত্রীদের গাড়ি পার হওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা সাধারন মানুষের রাস্তায় দাঁড়িয়ে থাকা নতুন কোনো বিষয় নয় তবে সাধারন মানুষের জন্য রাহুল গান্ধীর মতো এক নেতার অপেক্ষা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

The post রাহুলের ‘সৌজন্য’ দেখল কেরল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MVWGX7

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez