Sunday, July 1, 2018

রক্তাক্ত গুলশনের দু’বছর! ভয় কাটছে বাংলাদেশের

ঢাকা: অতর্কিতে এক ভয়াবহ জঙ্গি হামলায় ১৭ জনের মৃত্যু হয়েছিল বাংলাদেশে। গুলশনের সেই মর্মান্তিক হামার দু’বছর পূর্তি হচ্ছে ১ জুলাই, রবিবার। আর সেই উপলক্ষে হামলা হওয়া বাড়িটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এদিন। রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা রাখা হবে ওই বাড়িটি

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশন-২ এর ৭৯ নম্বর সড়কে হোলি আর্টিজান বেকারি ও রেস্তোরাঁয় জঙ্গি হামলা হয়। হামলায় ১৭ জন বিদেশি নাগরিকসহ ২২ জন প্রাণ হারিয়েছিলেন। এদের মধ্যে পাঁচজন জঙ্গি ছিল। যদিও হোলি আর্টিজান বেকারিটি এখন আর এই বাড়িতে নেই।

বাড়িটির মালিক সাদাত মেহেদী বলেন, রবিবার ১০ টা থেকে ২ টা পর্যন্ত বাড়িটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ফুল দিয়ে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়াই এর উদ্দেশ্য। ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এদিন সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ করবেন। গুলশনের যে বাড়িটিতে হোলি আর্টিজান ছিল সেটি এখন সাদাত মেহেদীরা বাসভবন হিসেবে ব্যবহার করছেন। তবু শোক প্রকাশের জন্য চার ঘণ্টা খুলে রাখার উদ্যোগ নিয়েছেন তাঁরা।

যদিও এই হামলার তদন্ত এখনও শেষ হয়নি। তবে সূত্রের খবর, জঙ্গি হামলার ঘটনার তদন্তের কাজ প্রায় গুছিয়ে এনেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

এই মামলায় গ্রেফতার করা হয়েছে নর্থসাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক হাসনাত করিমসহ সাত অভিযুক্তকে। সবাই বর্তমানে জেলে রয়েছে। অপর ছয় অপরাধী হল, আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম মাস্টারমাইন্ড আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ ও ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর।

এর মধ্যে হাদিসুর রহমান সাগর, রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ ও রাকিবুল হাসান রিগ্যান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

জঙ্গি দমনের সঙ্গে যুক্ত গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, অব্যাহত অভিযানের মুখে দেশের মধ্যে সক্রিয় জঙ্গি সংগঠনগুলো ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়েছে। তবে এখনও সমূলে জঙ্গিদের উৎখাত করা সম্ভব হয়নি। দুর্বল হয়ে পড়া সংগঠনগুলো একজোট হয়ে দেশকে অস্থির পরিকল্পনা করছে বলে মনে করছে পুলিশ। তবে এই মুহূর্তে কোনও বড় ধরনের হামলা করার মতো সামর্থ্য কোনও জঙ্গি সংগঠনেরই নেই বলে মনে করছেন বাংলাদেশের গোয়েন্দারা।

The post রক্তাক্ত গুলশনের দু’বছর! ভয় কাটছে বাংলাদেশের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tSN588

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez