Sunday, July 1, 2018

রহস্যজনকভাবে ঘরের ভিতর মিলল ১১টি ঝুলন্ত মৃতদেহ

নয়াদিল্লি: একটি ঘরের মধ্যে থেকে উদ্ধার হল ১১টি মৃতদেহ। দিল্লির বুরারিতে একটি ঘরের মধ্যে থেকে দেহগুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে সাতজন মহিলা ও চারজন পুরুষ। আত্মহত্যা নাকি খুন? খতিয়ে দেখছে পুলিশ। রবিবার সকালে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে।

সবকটি দেহ হাত-পা এবং চোখ বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছে। ওই পরিবারের একটি আসবাব ও একটি মুদিখানা দোকান রয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। তবে, খুনের সম্ভাবনাও একেবারে  উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। আর্থিক সমস্যার জেরে আত্মহত্যা কিনা, তা স্পষ্ট নয়।

মৃতদেহ মধ্যে রয়েছে দুই ভাই, তাদের স্ত্রী ও দুই ছেলে। এছাড়াও তাদের বৃদ্ধা মা এবং বোনদেরও মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। মায়ের দেহ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশ। তাঁকে খুন করা হয়েছিল বলে অনুমান। মৃতদেহ উদ্ধার করে গুরু গোবিন্দ সিং হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। সেখানেই হবে ময়নাতদন্ত।

The post রহস্যজনকভাবে ঘরের ভিতর মিলল ১১টি ঝুলন্ত মৃতদেহ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NcVkoh

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez