Sunday, July 1, 2018

নির্বাচনের আগে বাড়ল জ্বালানি তেলের দাম

ইসলামাবাদ: নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম একপ্রস্থ বাড়াল পাকিস্তান৷ সেদেশের অন্তর্বর্তীকালীন সরকার পেট্রল ও ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ এই নিয়ে জুন মাসে দ্বিতীয়বার দাম বাড়ল তেলের৷
জুলাই মাসে পাকিস্তানের সাধারণ নির্বাচন৷ তার আগে সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী অবসরপ্রাপ্ত বিচারপতি নাসির-উল-মুলক শনিবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেন৷ জুলাই মাসের ১ তারিখ থেকে এই দাম কার্যকর হবে৷ এরফলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে জানিয়েছে জিও নিউজ৷

পাকিস্তানে পেট্রল ও ডিজেলের দাম এমনিই চড়া৷ সেই দাম আরও আকাশছোঁয়া হল৷ পাকিস্তানি মুদ্রায় সেদেশে পেট্রল, ডিজেলের দাম যথাক্রমে ৯৯.৫০ পয়সা ও ১১৯.৩১ পয়সা৷ এছাড়া কেরোসিন তেলের দাম ৮৭.৭০ পয়সা৷ লাইট ডিজেল ও হাই স্পিড ডিজেলের দাম যথাক্রমে ৮০.৯১ পয়সা ও ১০৫.৩১ পয়সা৷

প্রতিটি ক্ষেত্রে চড়া হারে দাম বাড়ানো হয়েছে৷ বিশেষ করে ডিজেলের দাম একধাক্কায় বাড়ানো হয়েছে৷ বিজ্ঞপ্তি অনুযায়ী পেট্রলের দাম ৯৯.৫০ পয়সা থেকে আরও ৭.৫৪ পয়সা বাড়ানো হয়েছে৷ ডিজেলের দাম বেড়েছে ১৪ টাকা৷ কেরোসিনের দাম ৩.৩৬ পয়সা বেড়েছে৷ লাইট ডিজেল ও হাই স্পিড ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৫.৯২ পয়সা ও ৬.৫৫ পয়সা৷

জুন মাসের মাঝামাঝি সময়ে পেট্রল, ডিজেল ও কেরোসিনের দাম সর্বাধিক প্রায় ৭টাকা অবধি বৃদ্ধি করে সেদেশের অন্তর্বতীকালীন সরকার৷ ভোটের মুখে তেলের দাম বাড়ানোয় সমস্ত রাজনৈতিক দলগুলি এর বিরোধীতা করে৷ পাকিস্তান পিপিলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল লাল ভুট্টো দাম বৃদ্ধি নিয়ে কেয়ারটেকার সরকারের সমালোচনা করেন৷ জানান, সাধারণ মানুষের ঘাড়ে বোঝা না বাড়িয়ে সরকারের উচিত সুস্ঠ ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা৷

The post নির্বাচনের আগে বাড়ল জ্বালানি তেলের দাম appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tJwR1H

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez