ভোপাল: এক মুসলিম মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ উঠলে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে৷ ওই মহিলার ‘অপরাধ’ তিনি মুসলিম হয়েও গোরক্ষা করেন৷ নিজের একটি গোশালা আছে তাঁর৷ শনিবার ওই মহিলার উপর হামলা করে জনা কয়েক দুষ্কৃতী৷ এযাত্রায় বেঁচে গেলেও ফের প্রাণ সংশয়ের আশঙ্কায় রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্য প্রার্থনা করে চিঠি লিখেছেন৷
ন্যাশনাল কাউ সার্ভিস কর্পোরেশনের মধ্যপ্রদেশ শাখার সভাপতি মেহরুনিসা খান৷ হামলার বর্ণনা দিয়ে বলেছেন, ‘‘ওরা প্রস্তুতি নিয়েই এসেছিল৷ আমাকে অপহরণের চেষ্টা করে৷ এমনকী প্রাণে মারার হুমকিও দিয়ে গিয়েছে৷ পরের বার হয়তো অ্যাসিড দিয়ে হামলা করতে পারে৷ আমি খুব আতঙ্কে আছি৷’’
আরও যন্ত্রণাদায়ক হল তাঁর এই দুর্দিনে পাশে নেই পরিবার৷ মেহরুনিসার অভিযোগ, শ্বশুড়বাড়ির লোকেদের গঞ্জনা সহ্য করতে হয়৷ এমনকী তাঁরা তাঁকে মারধরও করেছে৷ মেহরুনিসার বাপেরবাড়ি ও তাঁর মেয়ে মাকের গোরক্ষার কাজকে সমর্থন করে না৷ তিনি বলেন, ‘‘হামলাকারীরা আমায় হোয়াটসঅ্যাপে হুমকি দেয়৷ মাথা কাটা কয়েকটি দেহের ছবি পাঠিয়ে বলেছে, পরেরটা আমারও হতে পারে৷ হয় মৃত্যুর জন্য প্রস্তুত হও, নয়তো বাঁচাও৷’’
নিরুপায় হয়ে তাই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছেন৷ কেননা পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি৷ তাঁর কথায়, গোরক্ষা করা ও তিন তালাকের বিরুদ্ধে মুখ খোলায় শ্বশুড়বাড়িতে নির্যাতন সহ্য করতে হয়েছে৷ পুলিশকে অভিযোগ জানানো হয়েছে চার মাস হয়ে গিয়েছে৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি৷ পুলিশের মতে, এটা পারিবারিক বিষয়৷ তাই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছি৷’’
জানা গিয়েছে, মেহরুনিসার একটি গোশালা আছে৷ তাঁর বাড়ি থেকে ৫০০ মিটার দুরে অবস্থিত গোশালাটি৷ আগে বাড়ি থেকেই যাতায়াত করতেন৷ এখন ভোপালেই একটি বাড়ি ভাড়া নিয়েছেন৷ সেখান থেকেই যাতায়াত করেন৷ তিনি বলেন, ‘‘যেদিন থেকে এই কাজ শুরু করেছি তবে থেকে হুমকি পেতে শুরু করি৷ বাইরের লোকও নয়, পরিবারের লোকও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে৷ কেননা এতে নাকি পরিবারের বদনাম হচ্ছে৷’’ মেহরুনিসার প্রশ্ন, একটা বোবা প্রাণীর জন্য কাজ করলে কী ভাবে পরিবারের সম্মান খোয়া যায়? এতকিছুর পরেও গোরক্ষার কাজ থেকে একচুলও সরে আসেননি৷ জানিয়েছেন, পশুদের স্বার্থে এই ভাবেই কাজ করে যাবেন৷
জানা গিয়েছে, মেহরুনিসাকে এই কাজে মদত দিয়ে চলেছেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মদন ওঝা৷ তিনি জানিয়েছেন, গোরক্ষাকে কখনও সাম্প্রদায়িক বিষয় হিসাবে দেখা উচিত নয়৷ আশা প্রকাশ করে জানান, মেহরুনিসার এই গোশালা আরও বড় হবে৷ শান্তি রক্ষার প্রতীক হয়ে উঠবে৷
The post ‘গোরক্ষক’ মুসলিম মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2yTXeae
No comments:
Post a Comment