সিরসা(হরিয়ানা): ছেলের বাড়িতে শৌচালয় আছে? পাত্রীকে দেখতে আসার পর পাত্রপক্ষকে এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আগে৷ উত্তর যদি হ্যাঁ হয় তাহলে ঠিক আছে৷ না হলে সেই সম্বন্ধ ভেঙে দিতে দু’বারও ভাবছেন না কন্যাদায়গ্রস্ত বাবা৷ শুধু একটি-দুটি পরিবার নয়৷ গ্রামের প্রতিটি পরিবার সংকল্প নিয়েছে ছেলের বাড়িতে শৌচালয় থাকলে তবেই মেয়ের বিয়ে দেবেন৷ নচেৎ নয়৷
আরও পড়ুন: গোরক্ষক’ মুসলিম মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ
তাক লাগিয়ে দেওয়ার ঘটনাটি হরিয়ানার৷ যে হরিয়ানা বারবার কন্যাভ্রুণ হত্যা, পরিবারের সম্মান রক্ষায় মেয়েদের খুন, নারী নির্যাতন ইত্যাদি নানা কারণে খবরের শিরোনামে উঠে আসে৷ এই রাজ্যের একটি গ্রাম গোড়িকান৷ এই গ্রামের সবাই সিদ্ধান্ত নিয়েছে ছেলের বাড়িতে শৌচালয় থাকলে তবেই মেয়ের বিয়ে দেবেন৷
এই বিষয়ে উদ্যোগী হয়েছে সিরসার একটি গ্রাম পঞ্চায়েত৷ মেয়েদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সংকল্প নেওয়া হয়েছে৷ গ্রামের এক মহিলা জানিয়েছেন, শৌচ কর্ম করতে মেয়েরা ঝোপ ঝাড়ে যাচ্ছে৷ ব্যাপারটা মোটেও সমর্থনযোগ্য নয়৷ তাই গ্রাম থেকে এই সংকল্প নেওয়া হয়েছে৷
আরও পড়ুন: দেশকে ‘হিন্দু রাষ্ট্রে’ পরিণত করতে চাইছে মোদী সরকার, তোপ অরুন্ধুতীর
যদিও পঞ্চায়েত অফিসার প্রীতপাল সিং দাবি করেছেন, সিরসার প্রায় সব গ্রামের বাড়িতে শৌচালয় আছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশনের পরই মানুষ আরও সচেতন হয়েছে৷ খোলা আকাশের নিচে শৌচকর্মের কী সুবিধা অসুবিধা তারা ভালো করে তা জেনে গিয়েছে৷ তাই সবাই বাড়িতে শৌচালয় বানানোর উপর জোর দিয়েছে৷
The post শ্বশুড়বাড়িতে শৌচালয় থাকলে তবেই বিয়েতে হ্যাঁ বলছে এই গ্রামের মেয়েরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NgdaGO
No comments:
Post a Comment