স্টাফ রিপোর্টার, কলকাতা: কিংবদন্তি অভিনেতা চিন্ময় রায়ের অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল৷ হাসপাতাল সূত্রে খবর, তিনি শনিবার রাত থেকে কথাও বলেছেন৷ তবে আঘাত গুরুতর হওয়ায় অবজারভেশনে রাখতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা
অভিনেতার মাথায় পনেরোটি সেলাই পড়েছে৷ দুই পায়ে ফ্র্যাকচার হয়েছে৷ এছাড়াও ঘাড়ে চোট রয়েছে তাঁর৷ গত রাতে সিটিস্ক্যান করা হয় অভিনেতার৷ তবে রিপোর্টে কোনও ইন্টারনাল আঘাত নেই বলেই জানিয়েছেন চিকিৎসক৷
শনিবার রাতে কিংবদন্তি অভিনেতা চিন্ময় রায়কে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। নিজের ফ্ল্যাটের তিনতলা থেকে তিনি পড়ে গিয়েছিলেন বলে জানা যায়।
এদিন সন্ধেবেলা প্রবীণ অভিনেতাকে তাঁর ফ্ল্যাটের নীচে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। প্রতিবেশীরা তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তাঁর চোট গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ অভিনেতাকে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করে নেয়। শুরু হয় ডায়াগনসিস। হাসপাতাল সূত্রেই জানা গিয়েছিল, গত রাতে তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল।
যাদবপুর থানার পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে৷ তবে অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছে, এটি নিছকই দুর্ঘটনা৷ ফ্ল্যাটের ছাদে হাঁটতে গিয়ে অসাবধানতা বশতই পড়ে যান চিন্ময় রায়৷
The post হাসপাতালে চিন্ময় রায়, কেমন আছেন অভিনেতা? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KC4WHz
No comments:
Post a Comment