Sunday, July 1, 2018

দিতে হবে না আধার নম্বর! রবিবার থেকে চালু নতুন নিয়ম

নয়াদিল্লি: আপনি যদি না চান, তাহলে আধার নম্বর আর শেয়ার করার কোনও প্রয়োজন নেই। তার বদলে ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি দিলেই হবে। ১ জুলাই, রবিবার থেকেই চালু হয়ে গেল এই নতুন নিয়ম। টেলিকম কোম্পানি কিংবা অন্যান পরিষেবা যেখানে আধার নম্বর প্রয়োজন, সেখানেই এই বিশেষ আইডি দেওয়া যাবে। তাতে আপনার আধার নম্বর কেউ জানতে পারবে না।

রবিবার থেকে প্রাথমিকভাবে শুরু হচ্ছে এই নয়া পরিষেবা। গ্রাহকদের তথ্য গোপন রাখতেই এই ব্যবস্থা করছে কেন্দ্র। ৩১ অগাস্ট থেকে নিয়মটি পুরোমাত্রায় কার্যকর হবে। ব্যাংক সহ একাধিক পরিষেবার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে।

যখন একজন গ্রাহক তাঁর ভার্চুয়াল আইডি কোনও সংস্থাকে দেবেন, তখন আধার নম্বরের বদলে ওই সংস্থা একটি UID টোকেন পাবে। এর আগে কোনও সংস্থাকে আধার নম্বর দিলে তাদের হাতে আধার কার্ডের সঙ্গে যুক্ত বিভিন্ন তথ্য পৌঁছে যেত। যেমন, ব্যাংক বা আয়কর বিভাগ গ্রাহকের সব তথ্য পেয়ে যেত। আর টেলিকম কোম্পানিগুলি কিছুটা তথ্য পেত, যেমন গ্রাহকের নাম, ঠিকানা এমনকী ছবিও।

পুরনো ব্যবস্থায় অনেক ক্ষেত্রেই গ্রাহকের তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকত। তাই, ফেসিয়াল রেকগনিশন সহ এই ভার্চুয়াল আইডি নিয়ে এসেছে UIDAI. তবে অনেক সংস্থাও এখনও এই সিস্টেম কার্যকর করতে প্রস্তুত নয়, তাই অগাস্ট থেকে পুরোপুরিভাবে চালু হবে এই নয়া পন্থা।

ব্যাংকগুলিকে ৩১ অগাস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর থেকে তারাও ওই ভার্চুয়াল আইডিই গ্রহণ করবে। আধার নম্বরের প্রয়োজন হবে না।

The post দিতে হবে না আধার নম্বর! রবিবার থেকে চালু নতুন নিয়ম appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tSMNhy

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez