Sunday, July 1, 2018

সরকারি হাসপাতালে ওড়নায় বেঁধে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে

মুম্বই: সরকারি হাসপাতালে আবারও এক ভয়াবহ অভিজ্ঞতার শিকার রোগী। স্ট্রেচার নেই, তাই মেঝেতে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এমনই ছবি উঠে এল সংবাদমাধ্যমে। মহারাষ্ট্রের নানদেড়ের একটি সরকারি হাসপাতালে ঘটেছে সেই ঘটনা।

এক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রোগীর কোমরে ওড়ান বেঁধে হাসপাতালের মেঝেতে হিঁচড়াতে হিঁচড়াতে নিয়ে যাচ্ছেন দুই মহিলা। পাশ দিয়ে হেঁটে যাওয়া ডাক্তার বা নার্স, ফিরেও তাকাচ্ছেন না। রিতিমত চমকে দিচ্ছে এই দৃশ্য।

মহারাষ্ট্রের ড: শংকর রায় চৌহান নামের এক সরকারি হাসপাতালে ঘটেছে ঘটনাটি। ওই হাসপাতালে অনেকদিন ধরেই স্ট্রেচার নেই বলে অভিযোগ। স্ট্রেচারের অভাবে অনেক সময়ই রোগীদের নিয়ে যেতে সমস্যায় পড়তে হত। এটাও সেরকমই একটা ঘটনা।

রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর স্ট্রেচারের জন্য অপেক্ষা করছিলেন রোগীর আত্মীয়রা। অভিযোগ, বারবার স্ট্রেচার চাওয়া হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা দিতে পারেনি। অগত্যা একটা কাপড়ে বেঁধে টেনে হিঁচড়ে এইভাবে নিয়ে যাওয়া হয় রোগীকে।

ভিডিওটি প্রকাশিত হওয়ার পর সরাসরি সাধারণ মানুষ অভিযোগ তুলেছেন হাসপাতাল কর্তৃপক্ষের উপর। হাসপাতালের ডিন চন্দ্রকান্ত মাসকে জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সময় ঘটনাস্থলে হাসপাতালের যে সব কর্মীরা উপস্থিত ছিলেন, তাঁদের বয়ান নেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছেন, রোগীকে বলা হয়েছিল একটি স্ট্রেচার খুব তাড়াতাড়ি খালি হবে। তিনি যেন আর কিছুক্ষণ অপেক্ষা করেন। কিন্তু রোগীর আত্মীয়রা তা মানতে রাজি ছিলেন না। তাঁর তখনই রোগীকে নিয়ে যেতে চেয়েছিলেন।

The post সরকারি হাসপাতালে ওড়নায় বেঁধে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NeAODW

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez