লন্ডন: শেষমেশ ব্রিটেনেই লুকিয়েছেন পঞ্জাব ন্যশনাল ব্যাঙ্ক জালিয়াতি মামলার মূল অভিযুক্ত নীরব মোদী। সেখানে কোনও রাজনৈতিক অথচ নিরাপদ আশ্রয় মেলে কিনা, সেই খোঁজ করছেন তিনি৷ গত ফেব্রুয়ারি মাস থেকে পিএমবি-র জালিয়াতি মামলায় অভিযুক্ত নীরব মোদী দেশ ছেড়ে পালিয়ে যান৷
তখন থেকেই খোঁজ চলছে তার৷ কিন্তু সাফল্য পায়নি ভারতীয় পুলিশ৷ তবে প্রাথমিক ভাবে অনুমান এই মুহূর্তে লন্ডনে রয়েছে নীরব। সেখানে তাঁর একটি গয়নার দোকান রয়েছে। ওয়াকিবহাল মহলের মত নীরব মোদীর প্রত্যর্পণ মামলাকে কেন্দ্র করে ভারত এবং ব্রিটেনের সম্পর্কে নতুন করে টানাপড়েন শুরু হতে পারে। এমনিতে বিজয় মালিয়াও ব্রিটেনে রয়েছেন।
নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির বিরুদ্ধে অভিযোগ, পিএনবি-র সঙ্গে তাঁরা প্রায় ১৩ হাজার কোটি টাকার প্রতারণা করেছেন। ব্যাঙ্ক কেলেঙ্কারির তদন্তে সহযোগিতা তো দূরের কথা, দেশ ছেড়ে পালোনোর পর তাঁরা যে কোথায় রয়েছেন, তা নিয়েই ধন্দে পড়ে গিয়েছিলেন তদন্তকারীরা। চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই তাঁরা ভারত ছেড়ে বিদেশে গা ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ।
পঞ্জাব ন্যাশনাল ব্যাংক ২০১৮ সালের শুরুতেই জানিয়েছিল, মুম্বইয়ের বিভিন্ন শাখা থেকে বেশ কয়েক বছর ধরে ঋণ নিয়েছে এই দুই অভিযুক্ত৷ সেই সঙ্গে ব্যবহার করেছিল একাধিক অবৈধ গ্যারান্টিএই সব নিয়েই তদন্ত চলছে এখন৷
ইতিমধ্যেই ব্রিটেনের কাছে বিজয় মালিয়ার প্রত্যর্পন দাবি করেছে দিল্লি। কিন্তু নীরব মোদীর ব্যাপারে তেমন কোনও উদ্যোগ চোখে না পড়ায়, সরব হয়েছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, ব্যাঙ্কের কোটি কোটি টাকা নিয়ে চম্পট দেওয়ার পরেও নীরব মোদীকে আড়ালের চেষ্টা করছে মোদী সরকার।
মে মাসে নীরব মোদির বাবা দীপক মোদী, বোন পূরবী মেহেতা, ভগ্নিপতি ময়াঙ্ক মেহেতা, ভাই নিশ্চল মোদী এবং আরও একজন আত্মীয় নিহাল মোদির নামেও অভিযোগ দায়ের হয়েছে৷ নীরব মোদী এবং আরও ২৩ জনের বিরুদ্ধে আদালতে ১২ হাজার পৃষ্ঠার একটি অভিযোগ দায়ের করেছে।
The post ব্রিটেনে এখন রাজনৈতিক আশ্রয়ের খোঁজে নীরব মোদী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JI7ney
No comments:
Post a Comment