Monday, June 11, 2018

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে অটল বিহারী বাজপেয়ী

নয়াদিল্লি: শারীরিক অসুস্থ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সোমবার তাঁকে ভরতি করা হয়েছে দিল্লির এইমস হাসপাতালে।

বিজেপি-র পক্ষ থেকে বলা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অসুস্থতা আহামরি কিছু নয়। রুটিন চেক আপের জন্য তাঁকে এইমস-এ ভরতি করা হয়েছে।

অন্যদিকে হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে যে অটল বিহারী বাজপেয়ীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন দিল্লি এইমস হাসপাতালের ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া।

অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্। ১৯৯৬ সালে তিনি প্রথমবারের মত প্রধানমন্ত্রী হন মাত্র ১৩ দিনের জন্য এরপর ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ী।

ভারতীয় জনতা পার্টি এর নেতা হিসেবে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এর বাইরে থেকে তিনিই প্রথম ব্যক্তি যিনি একদম পূর্ণ মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

The post শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে অটল বিহারী বাজপেয়ী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sM6k3m

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez