Monday, June 11, 2018

পর্ষদ-স্কুল টানাপোড়েনে রেজাল্ট গেরো মিটছে না মালদহের পড়ুয়াদের

সুভাষ বৈদ্য, কলকাতা: মালদার রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছয় পরীক্ষার্থী মার্কশিট হাতে পেলেও, তারা ভরতির জন্য কোথাও আবেদন করতে পারছেন না৷ তাদের অভিযোগ যখনই অনলাইনে আবেদন করতে যাচ্ছেন, তখন সেখানে দেখানো হচ্ছে ইনভ্যালিড মার্কশিট অ্যান্ড রোলনম্বর৷

এরপরেই মিশনের পক্ষ থেকে পর্ষদের কাছে গোটা বিষয়টি জানানো হয়৷ যদিও পর্ষদের ডেপুটি সেক্রেটারি (পরীক্ষা)র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছাত্ররা যে ভরতির আবেদন করতে পারছেন না এবং ইনভ্যালিড মার্কশিট অ্যান্ড রোলনম্বর যে দেখাচ্ছে, সেই বিষয়টি নিয়ে তাঁরা অবগত নন৷

তবে পর্ষদ জানিয়েছে অভিযোগ পেলেই বিষয়টি খতিয়ে দেখা হবে৷ যদিও অভিভাবকদের দাবি ওয়েবসাইটে রেজাল্ট আপলোড না হওয়াতেই ফের সমস্যায় পড়তে হয়েছে ওই ৬ জন ছাত্রকে৷ তবে পর্ষদ তাদের আশ্বাস দিয়েছে আজ বিকেলের মধ্যেই এই সমস্যা মিটে যাবে৷

এরআগে, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিন সকাল থেকে ছোটাছুটি করেও ফল জানতে পারে নি জনা কয়েক ছাত্র৷ মালদার রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের ওই ছয় ছাত্রের হাতে অনেক পরে এসে পৌঁছয় মার্কশিট৷

ফলপ্রকাশের দিন সকালে যখন তারা রেজাল্ট আনতে স্কুলে যান, স্কুল জানিয়ে দেয় তাদের কাছে কোনও মার্কশিট বা রেজাল্ট নেই৷ সঙ্গে সঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নির্ধারিত ওয়েবসাইটে দেখেন তাঁরা৷ সেখানেও ছয় জন ছাত্রের কোনও রেজাল্ট ছিল না৷ এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা৷

এরপর হস্তক্ষেপ করে মালদার রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির৷ তারা জানায় পর্ষদের সঙ্গে স্কুলের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে৷ পর্ষদ গোটা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে৷ তবে একই সঙ্গে স্কুল জানায় এই ছয় ছাত্রের কেউই ফেল করেননি৷

পর্ষদকে মেল করা হয়৷ এরপরেই পর্ষদ তৎপর হয়৷ খুব তাড়াতাড়ি এই ছয় ছাত্র নিজেদের ফল ও মার্কশিট হাতে পাবেন বলে জানিয়েছে স্কুল৷ যাঁদের রেজাল্ট আসেনি, তারা প্রত্যেকেই মেধাবী ছাত্র৷ এদের মধ্যে একজন মাধ্যমিকে নব্বই শতাংশের ওপর নম্বর পেয়েছিল৷ ফলে স্বভাবতই দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা৷ সেই দুশ্চিন্তা এখনও কাটল না৷

The post পর্ষদ-স্কুল টানাপোড়েনে রেজাল্ট গেরো মিটছে না মালদহের পড়ুয়াদের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2HCNeRS

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez