Sunday, June 10, 2018

মহারাষ্ট্রে ক্যামেরা বন্দি টর্নেডো, দেখুন ভিডিও

পুণে: মাটি থেকে গোল করে প্রচন্ড বেগে ওপরে উঠছে হাওয়া৷ এক কথায় টর্নেডো৷ না আমেরিকার কোনও গল্প নয়৷ খোদ আমাদের দেশের সত্যি ঘটনা৷

মহারাষ্ট্রের পুণের কাছে রামাল্লা গ্রামে ঘটেছে এই ঘটনা৷ ক্যামেরায় ধরাও পড়ল তা৷ আবহাওয়ার ইতিহাসে এই প্রথম টর্নেডো দেখল মহারাষ্ট্র। বর্ষার মরশুমে টর্নেডো দেখা দেওয়াটা স্বাভাবিক চোখে দেখছেন না আবহাওয়াবিদ্‌রা।

যদিও ঢাকায় বর্ষাকালে মাঝে মধ্যে দেখা গিয়েছে এই টর্নেডো। কিন্তু ভারতে দেখা যায়নি। মুম্বইয়ে যেভাবে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে তাতে টর্নেডো দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
ঘরবাড়ি, গাছপালা সবই উপড়ে ফেলতে পারে এই টর্নেডো৷ সচরাচর ভারতে টর্নেডোর দেখা পাওয়া যায় না। বলা হয় একটি কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ হলেও তার তীব্রতা এতটাই থাকে যে ক্ষয়ক্ষতি হয় প্রচুর৷

পুনের কাছে রামাল্লা গ্রামে এই ঝড়ের উৎপত্তি হলেও, তা এগোতে পারে মুম্বইয়ের দিকে, এমনই আশঙ্কা করছেন আবহবিদরা৷

সেই কারণেই এই টর্নেডো নিয়ে ঘুম উড়েছে আবহাওয়াবিদদের৷ তাঁরা গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন।

যাঁরা এই টর্নেডো দেখেছেন ও ক্যামেরা বন্দী করেছে, তাঁরা জানিয়েছেন, ৯০ থেকে ১২০ সেকেন্ড স্থায়ী ছিল ঝড়টি। ৮০০ থেকে ১০০০ মিটারের মধ্যে কেন্দ্রীভূত ছিল। সেখানে থাকা যাবতিয় জিনিস খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে। তবে প্রাণহানি হয়নি। সাধারণ আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, উত্তরপূর্ব এশিয়া এবং আফ্রিকার কিছু অংশে দেখা যায় এই টর্নেডো।

দেখুন সেই ভিডিও:

The post মহারাষ্ট্রে ক্যামেরা বন্দি টর্নেডো, দেখুন ভিডিও appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JxEs9y

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez