বিশ্বজিৎ ঘোষ, কলকাতা: তৃণমূল কংগ্রেস এবং বাম সহ কংগ্রেসেরও বিভিন্ন নেতা-কর্মী বিজেপিতে যোগদান করছেন৷ আর, এ বার, বিজেপিরই বহু নেতা-কর্মী শিবসেনায় ভিড়ছেন৷
এ দিকে, দলবদলের এমন ঘটনা রাজ্য বিজেপির কাছে এ ভাবে ব্যুমেরাং হওয়ার জেরে, আগামী দিনে বাংলার রাজনৈতিক সমীকরণ অন্য মাত্রায় পৌঁছতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের বিভিন্ন অংশ৷ তার কারণ হিসাবে ওই সব অংশ এমনই মনে করছে, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে সংখ্যালঘু তোষণের অভিযোগ উঠছে, তার জেরে আগামী দিনে নয়া সমীকরণের লক্ষ্যে শিবসেনা সফল হতে পারে৷
ওয়াকিবহাল মহলের ওই সব অংশের তরফে এমনই জানানো হয়েছে, হিন্দুত্ব৷ এই হিন্দুত্বের বিষয়টিকে মাথায় রেখেও বিজেপির বহু নেতা-কর্মী শিবসেনার হাত ধরতে চাইছেন৷ তেমনই, শুধুমাত্র বিজেপির ওই সব নেতা-কর্মীও নন৷ কারণ, পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনকে যাতে একত্রিত করা সম্ভব হয়, শিবসেনা তার প্রচেষ্টা জারি রেখেছে বলেও জানানো হয়েছে৷ যদিও, একটি বিষয়ে অবশ্য ‘সতর্কবার্তা’ রাখছে পশ্চিমবঙ্গের শিবসেনা৷
কোন বিষয়ে? পশ্চিমবঙ্গে শিবসেনার সাধারণ সম্পাদক তথা এ রাজ্যে দলের মুখপাত্র অশোক সরকার বলেন, ‘‘বিজেপি না শিবসেনা, কোন দলে যোগ দেবেন, আগে এই বিষয়ে মনস্থির করতে হবে৷’’ কেন? তিনি বলেন, ‘‘দলীয় আদর্শ ছাড়া শিবসেনায় পাওয়ার কিছু নেই৷ ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কোনও জায়গা নেই শিবসেনায়৷’’ একই সঙ্গে অশোক সরকার বলেন, ‘‘বিজেপির বহু নেতা-কর্মী শিবসেনায় যোগদানের জন্য যোগাযোগ করছেন৷ আগে তাঁদের মনস্থির করতে বলছি৷’’
শুধুমাত্র তাই নয়৷ শিবসেনার রাজ্য মুখপাত্র বলেন, ‘‘হিন্দুত্ববাদীরা একজোট হয়ে পশ্চিমবঙ্গে লড়াই করবেন, এটাই আমরা চাইছি৷ তার জন্য এ রাজ্যের হিন্দুত্ববাদী সংগঠনগুলির সঙ্গে আমরা যোগাযোগ করছি৷’’ কিন্তু, রাজ্য বিজেপির কোন অংশের নেতা-কর্মীরা শিবসেনার সঙ্গে যোগাযোগ করছেন? অশোক সরকার বলেন, ‘‘দীর্ঘ বছর ধরে যাঁরা বিজেপিতে রয়েছেন, তাঁদের অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন৷’’ কেন?
তার কারণ হিসাবে তিনি জানিয়েছেন, রাজ্য বিজেপিতে যেভাবে তৃণমূল কংগ্রেস কিংবা সিপিএম সহ বামেদের কোনও শরিক দল অথবা কংগ্রেসের থেকে বিভিন্ন নেতা-কর্মী যোগদান করছেন৷ এবং, তাঁদেরকে যেভাবে বিজেপিতে গুরুত্ব দেওয়া হচ্ছে, তা মেনে নিতে পারছেন না ওই সব নেতা-কর্মী৷ এর সঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশের প্রতি তাঁদের অনাস্থার বিষয়টিও রয়েছে৷ যার জেরে, বিভিন্ন সময় বিজেপির এই সব নেতা-কর্মীর ক্ষোভ প্রকাশ্যেও এসেছে৷
এ দিকে, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগও ক্রমে বেড়ে চলেছে৷ এবং, তার জেরে, হিন্দুত্ববাদী মত এ রাজ্যে আরও বেশি প্রকাশ্যে আসছে বলেও মনে করছে ওয়াকিবহাল মহলের ওই সব অংশ৷ আর, এই ধরনের পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গে শিবসেনা এ বার দলীয় সংগঠন পোক্ত করতে চাইছে৷ এবং, বিজেপির ঘর ভেঙেও বাংলায় এ বার শক্তি বৃদ্ধি করতে চাইছে শিবসেনা৷
The post বিজেপির ঘর ভেঙে বাংলায় শক্তি বৃদ্ধি করছে শিবসেনা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sQOcWj
No comments:
Post a Comment