দিঘা: সোমবার সকালে দিঘা মোহনা থানা এলাকার সমুদ্রতট থেকে দুই যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
তবে একজনের পরিচয় জানা গেলেও অপর জনের যানা যায়নি। একজনের পরিচয়, সনু চৌধুরী(১৮) বাড়ি উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া থানার গপিনাথ জি রোড়ে। অপরজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
যদিও দিঘা থানা সূত্রে জানা গেছে, গতকাল রবিবার দিঘায় এক পর্যটক সমুদ্রে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। তাঁর আত্মীয়রা একটি মিসিং ডায়েরী জমা করেছিল থানায়।
তবে এদিন দুই যুবকের দেহ কোথা থেকে এল তা পুলিশের কাছে পরিষ্কার নয়। এদের মধ্যে একজন ওই নিখোঁজ পর্যটক কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পুলিশের আধিকারিকরা। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে তাঁরা।
দিঘা থানার ওসি বাসুকি বন্দ্যোপাধ্যায় জানান, দিঘা মোহনা থানা এলাকার সমুদ্রতট থেকে দুটি যুবকের দেহ উদ্ধার হয়েছে। তাদের একজনের পরিচয় জানা গেলেও অপর জনের জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।মনে করা হচ্ছে সমুদ্রে তলিয়ে দুজনের মৃত্যু হয়েছে। দেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।
The post দিঘা মোহনা সমুদ্রতটে দুই পর্যটকের দেহ উদ্ধার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JAiNh9
No comments:
Post a Comment