নয়াদিল্লি: বিজেপি নেতাদের মাথার সমস্যা দেখা দিয়েছে৷ কারণ ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর যদি দলের নেতারা মনে করেন, একমাত্র তারাই দেশের সব রকম উন্নতি করেছেন, তাহলে তাঁদের মনোবিদের সাহায্য নেওয়া উচিত৷ এমনই কটাক্ষ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মা৷
তিনি বলেন বিজেপির ক্ষমতায় থাকাকালীনই শুধু ভারত এই কয়েক বছরে বিশাল ক্ষমতাশালী হয়ে যায়নি বা উন্নতি শিখরে উঠে যায়নি৷ ভারত তার আগে থেকেই বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি ছিল৷ এতে বিজেপির কোনও কৃতিত্ব নেই৷
নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীত্বের চার বছরের মেয়াদের কাজের খতিয়ানের উপর ভিত্তি করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী একটি রিপোর্ট কার্ড বানান৷ সেই রিপোর্ট কার্ডে সব বিষয়েই ফেল করে মোদী সরকার৷
এর কয়েকদিন বাদেই মুখ খুললেন এই কংগ্রেস নেতা। আনন্দ শর্মা বলেন, ২০১৪ সালের আগে, দেশের জিডিপি ২ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ছিল৷ ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মতো প্রতিষ্ঠান দেশে বিজেপি ক্ষমতায় আসার অনেক আগে থেকেই ছিল৷
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে আনন্দ শর্মা বলেন, ভারতের প্রথম উপগ্রহ ‘আর্যভট্ট’ উৎক্ষেপণ করা হয় ১৯৭৫ সালে৷ তাই এখন যদি বিজেপি দাবি করে তাদের ক্ষমতায় আসার আগে পর্যন্ত দেশের জন্য কোনও কাজই করা হয়নি, তাহলে তাদের অবিলম্বে মনোবিদের সাহায্য নেওয়া উচিত৷
এদিন আনন্দ শর্মা বলেন ভারতের যুব প্রজন্ম কংগ্রেসের আদর্শে বিশ্বাসী৷ তারা ভরসা করে কংগ্রেসকে, কংগ্রেস সভাপতিকে৷ কারণ বিজেপি দেশের তরুণ প্রজন্মের জন্য কিছুই করেনি৷
এর সঙ্গে তাঁর মন্তব্য বিজেপি এমন ভান করছে যেন দেশে কোনও সমস্যাই নেই৷ আসলে তারা আসল সমস্যা থেকে মানুষের দৃষ্টি ফেরাতে চাইছে৷ তাদের নাটক মানুষ বুঝে গিয়েছেন৷ এভাবে বাস্তবকে যে এড়ানো যায়না তা বিজেপির বোঝা উচিত৷ কালো টাকার সমস্যা মেটেনি, দেশে নারী নিরাপত্তা নেই, কর্মসংস্থান নেই, তাই যে পরিবর্তনের কথা বলে মোদী সরকার ক্ষমতায় এসেছিল, তার কিছুই হয়নি৷
শাসনের মেয়াদের চার বছর পূর্ণ হওয়ার পর বিজেপি বলেছিল তাদের সরকার সংবেদনশীল এবং উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিজেপি সভাপতি অমিত শাহ বলেন নরেন্দ্র মোদির আমলে তুষ্ট করার রাজনীতি, বংশ পরম্পরার রাজনীতি, বর্ণবাদের রাজনীতি বিলুপ্ত হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদি উন্নয়নের রাজনীতির সূচনা করেছেন এই দেশে, এমনই বলেছিলেন অমিত শাহ। সে কথারই জবাব দিলেন আনন্দ শর্মা বলে মনে করা হচ্ছে৷
The post মনোবিদের সাহায্য নেওয়া উচিত বিজেপির: আনন্দ শর্মা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MhFZCD
No comments:
Post a Comment