Monday, June 11, 2018

শিবের বিতর্কিত ছবি পোস্ট করে বিতর্কে নওয়াজের ভাই

নয়াদিল্লি: শিবের বিতর্কিত ছবি পোস্ট করার অভিযোগ উঠল বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির ভাইয়ের বিরুদ্ধে৷ আয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ শিবের বিতর্কিত একটি ছবি তিনি পোস্ট করেছেন৷ এই ইস্যুতে একটি অভিযোগও দায়ের হয়েছে তাঁর নামে৷

তবে এই গোটা ঘটনা অস্বীকার করছেন তিনি৷ তাঁর অভিযোগ, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে৷ তিনি উলটে নাকি এই বিতর্কিত ছবির বিরুদ্ধে মুখ খুলেছিলেন৷

তাঁর দাবি, এক ব্যক্তি এই ধরণের বিতর্কিত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেএই ঘটনার প্রতিবাদ করেন আয়াজ৷ ওই পোস্টে তিনি এও নাকি লেখেন যে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে এরকম পোস্ট করা উচিত নয়৷ কিন্তু গোটা ঘটনার দায় তাঁর ওপরেই নাকি চাপানো হয়েছে৷ এই ইস্যুতে মামলাও করা হয়েছে তাঁর বিরুদ্ধে৷

গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছে আয়াজ৷ তাঁর মতে তাঁকে ফাঁসানো হয়েছে৷ কিন্তু তিনি কেন এই ঘটনায় অহেতুক জড়িয়ে পড়লেন, তার ব্যাখ্যা মেলেনি৷ তবে গোটা বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷

এর আগে, শিব রূপেই একটি ছবিতে দেখা যায় প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ও বর্তমান রাজনীতিবিদ ইমরান খানকে। ফটোশপের কাজ করা ছবিটিকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের মধ্যে। এ নিয়ে তোলপাড় হয় পাকিস্তান সংসদও।

বিতর্কিত এই ছবিটি ছড়ানোর পেছনে নওয়াজ শরিফের রাজনৈতিক দল ‘পাকিস্তান মুসলিম লিগ’-এর দিকে অভিযোগের আঙুল তোলে ইমরান খানের দল ‘তেহরিক ই ইনসাফ’-এর সমর্থকরা।

গত ৮ এপ্রিল, ‘উই লাভ নওয়াজ শরিফ, শাহবাজ শরিফ অ্যান্ড পিএমএন-এল’ নামক ফেসবুক পেজে প্রথম এই ছবিটি প্রকাশিত হয়। খুব দ্রুতই তা ছড়িয়ে পড়ে টুইটার-ইন্সটাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায়৷ পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা এর নিন্দা জানিয়ে ইন্টারনেট থেকে ওই ছবি সরিয়ে নেওয়ার দাবি জানায়।

ছবিটি ঘিরে আলোচনা শুরু হয় পাকিস্তানের সংসদেও। সেখানে বিরোধী দল ‘পাকিস্তান পিপলস পার্টি’ দাবি করে, এই ঘটনা দেশের সংবিধানকে অগ্রাহ্য করেছে ও দেশের হিন্দুদের ভাবাবেগে আঘাত হেনেছে।

The post শিবের বিতর্কিত ছবি পোস্ট করে বিতর্কে নওয়াজের ভাই appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Mfz3Wv

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez