Sunday, June 10, 2018

ইদের ছুটি নিয়ে বিজ্ঞপ্তিকে ভুয়ো ঘোষণা কলকাতা পুলিশের

স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্য সরকার ইদ উপলক্ষ্যে টানা পাঁচদিন ছুটি ঘোষণা করেছে৷ শনিবার এই বিজ্ঞপ্তিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ যার জেরে বিভ্রান্তি ছড়ায় সব স্তরের মানুষের মধ্যে৷ বিভ্রান্তি কাটিয়ে রবিবার সকালে বিজ্ঞপ্তিটিকে ভুয়ো ঘোষণা করল কলকাতা পুলিশ৷

১৪ জুন পর্যন্ত চলবে রমজান মাস৷ ১৬ জুন ইদ৷ কিন্তু, তার আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই বিজ্ঞপ্তিটি৷ রাজ্য সরকারের নামে এই বিজ্ঞপ্তিতে অনুযায়ী, এই বছরের ইদ উৎসব চলবে ১২ থেকে ১৫ জুন৷ তাই ১৬ জুনের পাশাপাশি, এই দিনগুলিকেও সরকারি ছুটির দিন বলে ঘোষণা করা করা হয়েছে রাজ্যপালের নির্দেশে৷ তাই এই দিনগুলিতে স্কুল, কলেজ সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে৷ বিজ্ঞপ্তিটির শেষে অতিরিক্ত সচিব রাজশেখর বন্দ্যোপাধ্যায়ের সাক্ষরও রয়েছে৷

শনিবার বিজ্ঞপ্তিটি সামনে আসতেই বিভ্রান্তি ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে৷ এমনকী কিছু সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়ে যায় এই ছুটির ঘোষণা৷ রবিবার সকালেই বিজ্ঞপ্তিকে ভুয়ো ঘোষণা করে কলকাতা পুলিশ৷ বিজ্ঞপ্তির একটি ছবি সহ কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে পোষ্টও করা হয়৷ তাদের তরফ থেকে জানানো হয়েছে, ‘‘ইদের ছুটি নিয়ে একটি বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে৷ এটা ভুয়ো৷’’ পাশাপাশি, যারা এই ভুয়ো বিজ্ঞপ্তিটি ছড়িয়েছে তাদেরকে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ৷

The post ইদের ছুটি নিয়ে বিজ্ঞপ্তিকে ভুয়ো ঘোষণা কলকাতা পুলিশের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JrImov

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez