নয়াদিল্লি: অভিযোগ দীর্ঘদিনের৷ তবে এবার তাতে সিলমোহর পড়ল৷ তুলনামূলক একটি সমীক্ষা করে দেখা গিয়েছে উত্তর ভারতের অধিকাংশের বেশি ট্রেন সময়মত ছাড়ে না৷ প্রায় প্রতিটি ট্রেনের লেট করার রেকর্ড রয়েছে৷ এই অভিযোগের মুখে পড়েছে মূলত নর্দান রেলওয়ে৷
সমীক্ষা বলছে গত বছরের তুলনায় এবছর সময়ানুবর্তিতার হার পড়েছে আরও ১০ শতাংশ৷ নর্দান রেলওয়ের জেনারেল ম্যানেজার বিশ্বেস চৌবে জানিয়েছেন ২০১৭ সালের জুন মাস পর্যন্ত ৬৩ শতাংশ ট্রেন ঠিক সময়ে ছাড়ত৷ কিন্তু ২০১৮ সালে সেই হার কমে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে৷ ডাটা লগারের মাধ্যমে ট্রেনের টাইম মাপা হয়৷ কোন ট্রেন কতটা লেট, বা কোন ট্রেন কোন সময়ে ছাড়ছে, তা জানা যায়৷ এই ডাটা লগারকে কাজে লাগিয়ে সমীক্ষা চালানো হয়েছে৷
রেল কর্তারা বলছেন কোনও ট্রেন লেটে ছাড়লে, সেই ট্রেন স্বাভাবিক ভাবে দেরীতে গন্তব্যে পৌঁছবে৷ ফলে পরের ট্রেনটিও লেট করবে৷ এই ভাবে ট্রেন লেটের ধারাপাত শুরু হয়ে যায়৷ এভাবেই এই বছর ট্রেন লেট করার হার বেড়েছে বলে জানাচ্ছেন তাঁরা৷ যদি, পরের বছর যাতে এই ট্রেনের সঠিক সময়ে ছাড়ার হার বৃদ্ধি পায়, তার জন্য যথাসম্ভব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নর্দান রেল আধিকারিকরা৷ কেন এত গুলি ট্রেন লেট হল, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও আশ্বাস দিয়েছেন তারা৷
তবে শুধু আধিকারিকদের দোষ নয়, নর্দান রেলওয়ের জিএম চৌবে জানান, ট্রেনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ কিন্তু সেই তুলনায় উন্নত হয়নি পরিকাঠামো৷ ফলে ট্রেন লেট হচ্ছে৷ ২০০৮ সালে যেখানে ১৩০০ ট্রেন চলত, সেই একই পরিকাঠামোয় ১৮০০ ট্রেন চলছে ২০১৮ সালে৷ ফলে ট্রেন লেট হচ্ছে৷ তাই এক্ষেত্রে ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতার মান বোঝা জরুরি৷
এরআগে, রেলমন্ত্রকের একটি বৈঠকে বলা হয়, শৃঙ্খলার তালিকাতে সবর্নিম্ন স্থানে পৌঁছেছে উত্তরের রেল দফতর৷ এছাড়া, বিষয়টিকে ব্যাখা করে গোয়াল বলেন রেলের সম্পদের অপচয় কিন্তু, বিলম্বের অন্য একটি কারণ৷ মন্ত্রী খরচের তালিকা দাবি করেন বিভিন্ন স্থানীয় রেলের সদস্যদের থেকে৷ অপচয় বন্ধের কড়া নির্দেশ দিয়েছে রেল৷ সঙ্গে তিনি বলেন যাঁরা কর্মক্ষেত্রে উন্নতি দেখাতে পারেন তাদের পদোন্নতির সম্ভাবনা থাকবে বলেও জানিয়েছেন তিনি৷
যে সমস্ত আধিকারিকরা ট্রেন লেটের জন্য দায়ি থাকবেন, তার বেতন কাটা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় মন্ত্রকের পক্ষ থেকে৷ গত সপ্তাহে কর্তৃপক্ষের আভ্যন্তরীন বৈঠকে রেলওয়ে মন্ত্রী পীযূস গোয়েল বিষয়টি নিয়ে আঞ্চলিক অফিসারদের কড়া বার্তা করেন৷ রক্ষণাবেক্ষণের অজুহাত দেখিয়ে কোনভাবেই দায়িত্ব এড়াতে পারবেন না জেনারেল ম্যানেজাররা বলে জানিয়ে দেওয়া হয়৷
The post লেট লতিফ! দেশে সময়মত ছাড়ে অর্ধেকেরও কম ট্রেন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2HAkV6D
No comments:
Post a Comment