কুয়ালা লামপুর: ছয় বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপের ফাইনাল জিতল বাংলাদেশ৷ রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ২ রান৷ ম্যাচের শেষ ওভারে হরমনপ্রীতের শেষ বলে ২ রান নিয়ে ম্যাচে জিতে নেয় বাংলাদেশে৷
ইনিংসের শেষ বলে ১ রান হলেও ভারতের দুর্বল ফিল্ডিং বাংলাদেশকে দু’রান নেওয়ার সুযোগ করে দেয়৷ শেষ বলে জঘন্য ফিল্ডিং দেখে হতাশা চেপে রাখতে পারেননি ভারতের অধিনায়িকা হরমনপ্রীত কউর৷ ১১৩ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ম্যাচ জেতে ৩ উইকেটে৷ লিগের ম্যাচেও ভারতীয় মহিলা দলকে হারিয়েছিল বাংলাদেশ৷ এই প্রথমবার মেয়েদের এশিয়া কাপ জিতল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল৷
বাংলাদেশের বোলিং দাপটের সামনে এদিন নির্ধারিত কুড়ি ওভারে মাত্র ১১২ রান তুলতে পারে ভারত৷ ‘উইমেন ইন ব্লু‘-র হয়ে অধিনায়িকা হরমনপ্রীত কউর ছাড়া কেউই রান পাননি৷ ডানহাতি হরমনপ্রীত ৫৬ রানে ডাগআউটে ফেরেন৷ ভারতের পাঁচ ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছনোর আগে ডাগআউটে ফিরে যান৷
ফাইনালের সেরা হয়েছেন রুমানা আহমেদ৷ টুর্নামেন্টের সেরা হয়েছেন ভারতের হরমনপ্রীত কউর৷
বিস্তারিত আসছে..
The post ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2HAkR6T
No comments:
Post a Comment