Monday, June 11, 2018

কেন্দ্রের অনিচ্ছাতেই জিএসটি-র বাইরে পেট্রল-ডিজেল: চিদাম্বরম

নয়াদিল্লি: জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। একই সঙ্গে দেশের অর্থনীতির বেহাল দশা নিয়েও আক্রমণ করলেন মোদী সরকারকে।

সাম্প্রতিককালে অনেকটাই বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। একটানা দীর্ঘদিন তেলের দাম বৃদ্ধির পরে কিছুটা কমেছে। যদিও সেই হার বৃদ্ধির কাছে নগণ্য বললেও কম বলা হবে। খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে প্রবল চাপে পড়েছে সাধারণ মানুষ।

এই অবস্থায় জ্বালানি তেলকেও জিএসটি-র আওতায় নিয়ে আসার দাবি উঠেছে। তাহলে অনেকটাই কমে যাবে তেলের দাম। সেক্ষেত্রে আবার বাধা হয়ে দাঁড়িয়েছে অনেক রাজ্যের আপত্তি। কারণ তেলের দামের উপরে রাজ্য সরকার একটা বড় অংকের কর আদায় করে। বিভিন্ন রাজ্যের আপত্তির কারণেই জ্বালানি তেলের উপরে জিএসটি বসানো যাচ্ছে না বলে দাবি করেছে বিজেপি।

যদিও পদ্ম শিবিরের রাজ্য সরকারের আপত্তির তত্ত্ব খারিজ করে দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম। তাঁর কথায়, “জিএসটি-র আওতায় নিয়ে আসা হলেই কমে যাবে পেট্রল-ডিজেলের দাম। কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি, দেশের অধিকাংশ রাজ্যেই তারা সরকার চালাচ্ছে। তাহলে রাজ্য সরকারগুলিকে কেন কাঠগড়ায় তোলা হচ্ছে?” সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে বিজেপি খুব সহজেই তেলের উপরে জিএসটি কার্যকর করতে পারে বলে দাবি করেছেন পি চিদান্বরম।

একই সঙ্গে দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেছেন, “মুদ্রাস্ফীতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা পরিকল্পনার বাইরে ছিল। গত কয়েক দিনে অর্থনীতির যে বেহাল দশা হয়েছে এর জন্য কোনও প্রমাণ দেওয়ার দরকার নেই।” সুদের হার বাড়ার কারণে সাধারণ মানুষের উপরে প্রবল চাপ পড়ছে বলেও দাবি করেছেন চিদাম্বরম।

The post কেন্দ্রের অনিচ্ছাতেই জিএসটি-র বাইরে পেট্রল-ডিজেল: চিদাম্বরম appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sMXLFD

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez